1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে ভার্চুয়ালি শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী  - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত উজিরপুরে সাতলায় পর্যটন কেন্দ্র শাপলা বিলে ঘুরতে এসে নৌকা থেকে পরে পর্যটকের মৃত্যু উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্যমন্ত্রী বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিকে বিটিএমএ’র অভিনন্দন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক ও কলেজ ছাত্র দলসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে মাদক সেবী যুবলীগ নেতা উজিরপুরে পশ্চিম ধামুরায় ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার বরিশালে ভাড়া করা লোক দিয়ে মানববন্ধনের অভিযোগ, সমালোচনার ঝড় কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটাঃ জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে ভার্চুয়ালি শতাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী 

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক:  ১৪ নভেম্বর মঙ্গলবার সকালে সারাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সাথে বরিশালে এসব প্রকল্পও ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশব্যাপী ২৪টি মন্ত্রনালয়/বিভাগের ৯৭ হাজার ৪৭১ কোটি ৩ লাখ টাকা ব্যয়ে ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং শুভ উদ্বোধন ঘোষণা করেন। বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে সকালে ভিডিও করফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হন। এসময় জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী, পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক শামীম, এমপি, বরিশাল ৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ (এমপি), নারী সংরক্ষিত এমপি বেগম সৈয়দা রুবিনা আক্তার, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী, পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ সাইফুল ইসলাম বিপিএম বার, ডিআইজি বরিশাল রেঞ্জ, বরিশাল মোঃ জামিল হাসান বিপিএম, পিপিএমসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বরিশালে উন্নয়ন প্রকল্পগুলোর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্পের ১৮ টি ভূমিহীন ও গৃহহীনদের জমিসহ গৃহ নির্মান। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় ৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার একাডেমি ভবন, গণপূর্ত বিভাগের মাধ্যমে ৮ টি অবকাঠামো। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে ২টি প্রকল। সমাজসেবা অধিদফতর এর ১ টি প্রকল্প। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর ১ টি প্রকল্প। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এর মাধ্যমে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ