1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালের আছমত আলী খান স্কুলের কমিটি গঠনে উকিল নোটিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নামলেই মাদকের আসর, ছিনতাই-চুরিতে অতিষ্ঠ এলাকাবাসী উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা আয়োজনে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালের আছমত আলী খান স্কুলের কমিটি গঠনে উকিল নোটিশ

  • প্রকাশিত : সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩
  • ৪৫১ 0 বার সংবাদি দেখেছে

 

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল নগরীর গীর্জা মহল্লা এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ‘আছমত আলী খান (এ.কে) ইনস্টিটিউশন’ স্কুলের এর মনগড়া কমিটি গঠনের পায়তারা করার অভিযোগ এনে বর্তমান কমিটির সভাপতি ও প্রধান শিক্ষকসহ ১৩ জনের বিরুদ্ধে পৃথক ২টি উকিল নোটিশ প্রদান করা হয়েছে। ১১ অক্টোবর (বুধবার) এ দুই নোটিশ করা হয়। নোটিশ দাতা হলেন নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা কবির হোসেন এবং নগরীর এম এ জলিল সড়ক (মীরা বাড়ি) এলাকার হোসনে আরা হাসি। তাদের পক্ষের আইনজীবী হলেন, বরিশাল জেলা আইজীবী সমিতির এ্যাড. শেখ আমিনুল ইসলাম সোয়েব ও তৌহিদুল ইসলাম সোহেল। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

নোটিশ সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানটির বর্তমান পরিচালনা পরিষদ গোপনে অবৈধভাবে পকেট কমিটি করিয়া পরিচালনা করিয়া আসতেছে। এক নোটিশ দাতা নিজেই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি প্রার্থী। তিনি সভাপতির ফরম কিনতে গেলে জানতে পারে গোপনে কমিটি গঠন করা হইতেছে। ফরম আনতে চাইলে তার সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দেয়া হয়। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন বিষয়ে কোন নিয়ম কানুন তোয়াক্কা না করে গোপনে পকেট কমিটি গঠন করতেছে। যা প্রবিধানমালা ২০০৯ এর সস্পূর্ণ পরিপন্থি। এবং আইনগত অবৈধ। নোটিশ প্রাপ্তির ৭দিনের মধ্যে উহার কারন বর্ণনা করে এবং যথাযথ প্রক্রিয়ায় সভাপতি ফরম বিক্রয় করবেন। নোটশ বোর্ডে টানিয়ে প্রকাশ করবেন কিংবা স্থানীয় কোন দৈনিক প্রত্রিকায় প্রকাশ করবেন। আবার উপরোক্ত অনিয়মের বিষয় তুলে ধরে নোটিশ প্রদান করেন হোসনে আরা হাসি।

এ বিষয়ে এ.কে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইরিন পারভীন বলেন আপাতত স্কুলের আগামী পরিচালনা কমিটির নির্বাচনী কার্যক্রম আমি পরবর্তী পর্যায়ে নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার চেষ্টা করবো, কিন্তু নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের হাতে, তিনি যা করবেন সেখানে আমার কিছু করার থাকে না।

এ.কে স্কুলের নতুন কমিটি গঠন নিয়ে রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বীথিকা সরকার এর ব্যবহৃত মুঠোফোনের নম্বরে ফোন দিলে তিনি রিসিভ করেননি।

আইনজীবী বলেছেন, বরিশালের ওই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে নোটিশ পাঠানো হয়েছে, তারপরও যদি কেউ পকেট কমিটি গঠনের পায়তারা চালালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ