1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১ উজিরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি উজিরপুরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন বাকেরগঞ্জ হাসপাতালে এমপি আবুল হোসেন খানের আকস্মিক পরিদর্শন, এক কিলোমিটারের মধ্যে ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে উজিরপুর-বানারীপাড়া বিএনপির সাংগঠনিক সভা উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নামলেই মাদকের আসর, ছিনতাই-চুরিতে অতিষ্ঠ এলাকাবাসী উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১

  • প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৪৬ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ঢাকা – বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথায় ইউনিক পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোঃ সিদ্দিকুর রহমান সরদার (৭৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন ও রাহাত সরদার (৩০) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের আটিপাড়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনা স্হানে দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে মুছড়ে যায় । পরে ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। আহত রাহাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । আশঙ্কা জনক হওয়ায় বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে বলে পরিবার সূত্রে জানা যায় ।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালিয়ে মহাসড়ক অবরোধ করেন। এ সময় গৌরনদী হাইওয়ে পুলিশের একটি দল পিকআপ নিয়ে ঘটনা আসলে পিকআপকেও ধাওয়া করে জনতা। এতে মহাসড়কে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, মহাসড়কের ইচলাদী থেকে গৌরনদীর জয়শ্রী পর্যন্ত যানবাহনের বেপরোয়া গতিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে । তাঁরা যানবাহনের গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সোহানুর রহমান সেতু এবং উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ রকিবুল ইসলাম। তাঁদের তৎপরতায় প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ