1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ওটরা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৫৮ 0 বার সংবাদি দেখেছে

 

নিজস্ব প্রতিবেদক:
বরিশাল নগরীর চকবাজার উলফৎ প্লাজায় অবস্থিত এমটি সু কালেকশনের বিরুদ্ধে কয়েকগুণ বেশি দামে নিম্নমানের জুতা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা এক জোড়া জুতা মাত্র পাঁচ দিন ব্যবহারের পর নষ্ট হয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা মো. তাজবিদ। এ ঘটনায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাননি বলে দাবি করেছেন তিনি।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর এমটি সু কালেকশন থেকে ৩ হাজার ৬০০ টাকায় এক জোড়া জুতা কেনেন তাজবিদ। বাসায় নেওয়ার চার-পাঁচ দিন পর তিনি জুতাটি ব্যবহার শুরু করেন। কিন্তু মাত্র পাঁচ দিনের মাথায় জুতার পেস্টিং খুলে যায়। পরে জুতাটি নিয়ে দোকানে গেলে কর্তৃপক্ষ জানায়, কেনার সাত দিন পার হয়ে যাওয়ায় তা পরিবর্তনের সুযোগ নেই।
ভুক্তভোগী তাজবিদ জানান, দোকান থেকে প্রতিকার না পেয়ে তিনি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন। কিন্তু সেখানেও তাকে জানানো হয়, ক্রয়ের সাত দিন পার হওয়ায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই। সহকারী পরিচালক সুমী রাণী মিত্র তার অভিযোগ যথাযথ গুরুত্ব দেননি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে এমটি কালেকশনে দায়িত্বরত ব্যবস্থাপক বলেন, বিক্রি করা জুতাটিতে টেম্পার না থাকায় পেস্টিং খুলে গেছে। ক্রয়ের ১১ দিন পর ক্রেতা জুতাটি নিয়ে আসায় পরিবর্তন করে দেওয়ার সুযোগ ছিল না। তবে তারা জুতাটিতে আঠা লাগিয়ে মেরামত করে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ক্রেতা তাতে রাজি না হয়ে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্র বলেন, ক্রয়ের সাত দিন অতিক্রম করায় আইন অনুযায়ী তাদের কিছু করার ছিল না। ক্রেতা প্রতারিত হয়েছেন বলে তিনি বুঝতে পারলেও আইনের বাইরে গিয়ে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।
তাজবিদ বলেন, ৩ হাজার ৬০০ টাকা দিয়ে কেনা জুতা পাঁচ দিনও ব্যবহার করা গেল না। এমন ঘটনার পরও প্রতিকার না পাওয়া হতাশাজনক। তিনি এমটি কালেকশনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানান, যাতে ভবিষ্যতে অন্য কোনো ক্রেতাকে এমন ভোগান্তিতে পড়তে না হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ