1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালের গৌরনদীতে জর্দা শামীমের সহযোগীদের আস্তানায় অস্ত্রের ভাণ্ডার, পিস্তলসহ ৩ জন গ্রেপ্তার উজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস উজিরপুর পৌরসভায় আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ ৫০ বছর পূর্তি উপলক্ষে বরিশালে অনুষ্ঠিত হয়েছে দৈনিক সমাচার পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী। জাতীয় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ৩৬০০ টাকার জুতা পাঁচ দিনেই নষ্ট, বরিশালে এমটি কালেকশনের প্রতারণা নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’ প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার পেলেন বরিশাল মহানগর ছাত্রদলের আহ্বায়ক তাসনিম উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ওটরা ইউনিয়নে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রথমবারের মতো পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নথুল্লাবাদে নতুন আকর্ষণ , উদ্বোধন হলো অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল নগরীর নথুল্লাবাদে ‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে অভিজাত রেস্তোরাঁ ‘শাহী ভোজন’।

ভোজনরসিকদের জন্য বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবারের বৈচিত্র্যময় আয়োজন নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেল ৪টায় নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ইয়াকুব আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় রেস্তোরাঁটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
রেস্তোরাঁটিতে গ্রাহকদের জন্য থাকছে বিভিন্ন ধরনের সুস্বাদু বাংলা, এরাবিয়ান ও চাইনিজ খাবার। আধুনিক ও মনোরম পরিবেশে দেশি-বিদেশি নানা পদের খাবার উপভোগের সুযোগ পাবেন গ্রাহকরা। খাবারের গুণগত মান, স্বাদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি আন্তরিক সেবা প্রদানের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি।

 

এ বিষয়ে রেস্তোরাঁ কর্তৃপক্ষ জানান, বরিশালের ভোজনপ্রেমীদের জন্য নতুন স্বাদ ও ভিন্নধর্মী খাবারের অভিজ্ঞতা তুলে ধরতেই ‘শাহী ভোজন’-এর যাত্রা শুরু করা হয়েছে। গ্রাহকদের রুচি ও পছন্দকে গুরুত্ব দিয়ে খাবারের গুণগত মান বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্ন পরিবেশ ও আন্তরিক সেবা নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। গ্রাহকদের সন্তুষ্টিই তাদের কাছে সবচেয়ে বড় অর্জন। সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে প্রতিষ্ঠানটিকে বরিশালের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য খাবারের ঠিকানা হিসেবে গড়ে তুলতে চান তারা।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থানে রেস্তোরাঁটি চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্ত থেকে আসা যাত্রী ও ভোজনপ্রেমীদের জন্যও এটি নতুন একটি খাবারের ঠিকানা হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

‘স্বাদে আছে রাজকীয় অনুভূতি’-এই স্লোগানকে ধারণ করে খাবারের স্বাদ, গুণগত মান ও আন্তরিক সেবার মাধ্যমে বরিশালের রেস্তোরাঁ জগতে নিজেদের স্বতন্ত্র অবস্থান তৈরি করতে চায় ‘শাহী ভোজন’।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ