1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী উজিরপুরের সন্ধ্যা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ অনুষ্ঠানে লক্ষ জনতার ঢল অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশালে শেরেবাংলার ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও গুণীজন সংবর্ধনা শেরেবাংলা সম্মাননা পেলেন কথা সাহিত্যিক মামুন-অর-রশিদ বাকেরগঞ্জে মাদক বিরোধী অভিযানে তিন জনের কারাদণ্ড
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ১৩০ 0 বার সংবাদি দেখেছে

 

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা বিএনপি ও
বরিশাল-২ আসনের ( উজিরপুর -বানারীপাড়া)আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে সম্প্রতি প্রকাশিত একটি উদ্দেশ্য প্রণোদিত সংবাদ ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে উজিরপুর উপজেলা বিএনপি। সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টায় উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানের নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি এনটিভি ফেসবুক পেজসহ নামসর্বস্ব বিভিন্ন মাধ্যমে বিএনপি ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য,উপজেলা বিএনপির সভাপতি, গনমানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রণোদিত সংবাদ প্রকাশ করা হয়েছে। এছাড়া আমাদের সম্মানিত সংসদ সদস্যকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অসত্য ও কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে, যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে উজিরপুর উপজেলা বিএনপি। সংবাদ সম্মেলনে
ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন গত ৩০ অক্টোবর উজিরপুর উপজেলার নয়টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীদের ভোটা দান কর্মসূচি চলাকালে শোলক ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী পলাশ কুন্ডুর প্রার্থিতা বাতিল হয়। কারণ তিনি উজিরপুর উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন বা থানার কোনো স্তরের সদস্য নন। তথাপি তিনি অন্যান্য প্রতিদ্বন্দী প্রার্থী ও কয়েকজন ভোটারের গোপনীয় কক্ষে প্রবেশের চেষ্টা করলে তাদের সঙ্গে প্রতিদ্বন্দী প্রার্থীর ভোটারদের বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ সময় পলাশ কুন্ডু একটি আপত্তিকর ও বানোয়াট বক্তব্য পেশ করেন যে, “হিন্দুদের জন্য বিএনপি ও চেয়ারম্যান প্রার্থীরা নয়”। অথচ তিনি বিগত ১২/০২/২০২৬ সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীর বিপক্ষে প্রতিদ্বন্দী প্রার্থীর পক্ষে কাজ করেছিলেন। সংসদ সদস্য বা বিএনপি ও অঙ্গসংগঠনের কোনো নেতাই এমন কথা বলেননি, বরং পলাশ কুন্ডুর এ বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত, মিথ্যা ও বানোয়াট। নেতৃবৃন্দ আরও বলেন, প্রকাশিত ওই প্রতিবেদনে সংসদ সদস্য বা উপজেলা বিএনপির কোনো সিনিয়র নেতার কোনো সাক্ষাৎকার, বক্তব্য বা মতামত গ্রহণ করা হয়নি। তাছাড়া পলাশ কুন্ডু দলের কেউ নন এবং বিএনপির কোথাও তাঁর নাম নেই; এটি কতিপয় আওয়ামী স্বার্থান্বেষী পরিবারের সাম্প্রদায়িক সৃষ্টির হীন মানসিকতা মাত্র।
উজিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত ওই মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও উস্কানিমূলক সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংশ্লিষ্ট বক্তব্যের তীব্র নিন্দা জানানো হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খানসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ