1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • প্রকাশিত : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৩ 0 বার সংবাদি দেখেছে

দীর্ঘ প্রতীক্ষার পর গুঠিয়ায় শাহিন
হাওলাদার, ভালোবাসায় বর

মো. এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ
দীর্ঘদিনের অপেক্ষার অবসান। অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসাধীন থাকার পর সুস্থ হয়ে অবশেষে নিজ এলাকা বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে ফিরেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার। তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে শনিবার বিকেলে গুঠিয়া বন্দরে নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের উপস্থিতিতে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ। ফুলেল শুভেচ্ছা, কুশল বিনিময় আর ভালোবাসায় তাঁকে বরণ করে নেন গুঠিয়া ইউনিয়ন বাসী।
শনিবার বিকেল ৪টার দিকে শাহিন হাওলাদার গুঠিয়া বন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর তাঁকে কাছে পেয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে তাঁকে সংবর্ধনা জানাতে আয়োজন করা হয় আলোচনা সভার। দীর্ঘদিন চিকিৎসার জন্য ঢাকায় থাকায় নিজ এলাকার নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ হয়নি শাহিন হাওলাদারের। তাঁর অসুস্থতার সময়ে নেতাকর্মীরা নিয়মিত খোঁজখবর নিয়েছেন এবং সুস্থতার জন্য দোয়া করেছেন বলে জানান আয়োজকেরা। সুস্থ হয়ে এলাকায় ফেরার পর সেই ভালোবাসারই প্রতিফলন দেখা যায় গুঠিয়া বন্দরের সংবর্ধনায়। নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় আবেগঘন হয়ে ওঠে পরিবেশ। ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য দেন বরিশাল জেলা জাসাসের সদস্য সচিব আহমেদুল কবির বিপ্লব মোল্লা, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশী, ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. হানিফ হাওলাদার, মো. নজরুল হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. আনিচুর রহমান, গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. জিল্লুর রহমান মিরাজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরদার মাইনুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী মোসা. আসমা খানম, কৃষক দলের আহ্বায়ক মো. মন্টু হাওলাদার, শ্রমিক দলের সিনিয়র সভাপতি মো. আনোয়ার হোসেন এবং ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. কায়েস খান।
বক্তারা শাহিন হাওলাদারের সুস্থ হয়ে এলাকায় ফিরে আসায় তাঁকে শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্থতা ও মঙ্গল কামনা করেন।
সংবর্ধনায় আবেগঘন বক্তব্যে শাহিন হাওলাদার বলেন, দীর্ঘ চিকিৎসার পর নিজ এলাকার মানুষের কাছে ফিরে আসতে পেরে তিনি আনন্দিত। তিনি বলেন,“অসুস্থতার সময়ে যারা আমার খোঁজ নিয়েছেন, আমার জন্য দোয়া করেছেন এবং পাশে থেকেছেন, তাঁদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আজ গুঠিয়ার মানুষের যে ভালোবাসা পেলাম, তা আমার কাছে অত্যন্ত মূল্যবান। এই ভালোবাসা আমি কখনো ভুলব না। সবার কাছে আমার জন্য দোয়া চাই।” তিনি উপস্থিত নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শাহিন হাওলাদারের প্রত্যাবর্তন উপলক্ষে গুঠিয়া বন্দরে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরে নেতাকর্মী ও শুভাকাক্সক্ষীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা ও ভালোবাসায় আয়োজিত অনুষ্ঠানটি শেষ হয় শাহিন হাওলাদারের সুস্থতা ও মঙ্গল কামনার মধ্য দিয়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ