1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হিজলায় শিশু হত্যা জনতার হাতে আটক ২ মোঃ অলিউদ্দিন বেপারী হিজলা প্রতিনিধি - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন হিজলায় শিশু হত্যা জনতার হাতে আটক ২ মোঃ অলিউদ্দিন বেপারী হিজলা প্রতিনিধি বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কাজিরহাটে নামাজ পড়তে যাওয়ার পথে এক যুবককে হত্যা। বাবুগঞ্জ পাংশা গ্রামে বিএনপির দোয়া মোনাজাত, খাবার বিতরণ বরিশাল-২ আসনে বিএনপির প্রাথী বিজয়ী হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হিজলায় শিশু হত্যা জনতার হাতে আটক ২ মোঃ অলিউদ্দিন বেপারী হিজলা প্রতিনিধি

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের হিজলা উপজেলার, হিজলাগৌরব্দী ইউনিয়নের বিশোর গ্রামে খাল থেকে আরিফ রাড়ী নামে (১১) শিশুর লাশ উদ্ধার করেছে হিজলা থানা পুলিশ।আরিফ একই গ্রামের আনিছ রাড়ীর ছেলে ও স্থানীয় একতা বাজার ইসলামিয়া দাখিল মাদরাসা ষষ্ঠ শ্রেণীর ছাত্র। এঘটনায় পাশের ঘরের বাসিন্দা শাহাজালাল বয়াতি এর স্ত্রী মোর্শেদা বেগম (৫০) ছেলে মোশাররফ বয়াতি (২৬) কে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসি। ঘটনা সূত্রে জানা গেছে,গতকাল প্রথম রমজানে পরিবারের সাথে ইফতার করে আরিফ।এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে রাতেও অনেক খোঁজাখুঁজি করা হয়। সকালে বাড়ি থেকে অদূরে একটি খালের পাড়ে পাওয়া যায় ঐ শিশুর লাশ।আটক মোশাররফ বয়াতি জানান,গতকাল সন্ধ্যায় আমাদের ঘরে যায় আরিফ। সেখানে আরিফ আমাকে থাপ্পর দেয় আমি তাকে লাথি মারি, লাথিটি তার বুকের উপর পরে মারা যায়। পরে মায়ের সহযোগীতায় রাতে লাশ নিয়ে পাশের খালে ফেলে রাখি।নিহতের পিতা আনিছ রাড়ী কান্না জড়িত কন্ঠে বলেন,আমার একমাত্র ছেলেকে হারিয়ে ফেলেছি।আর কোনো দিন ছেলে আর ফিরবে না। আমাদের সাথে ওদের জমি সংক্রান্ত বিরোধের জেরে ওরা আমার ছেলেকে হত্যা করেছে। আমি ওদের ফাঁসি চাই। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে পরিবার। এলাকাবাসীর এই নির্মম হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আদিল হোসেন জানান, হিজলা গৌরব্দী ইউনিয়নে একটি শিশু হত্যার ঘটনা ঘটেছে। এএসপি স্যার সহ আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দুইজনকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ