1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
সাংবাদিক তানজিমুন রিশাদের জন্মদিন হিজলায় শিশু হত্যা জনতার হাতে আটক ২ মোঃ অলিউদ্দিন বেপারী হিজলা প্রতিনিধি বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন কাজিরহাটে নামাজ পড়তে যাওয়ার পথে এক যুবককে হত্যা। বাবুগঞ্জ পাংশা গ্রামে বিএনপির দোয়া মোনাজাত, খাবার বিতরণ বরিশাল-২ আসনে বিএনপির প্রাথী বিজয়ী হওয়ায় উজিরপুর প্রেসক্লাবের দোয়া অনুষ্ঠান বিজয়ী রাজিব আহসানকে অভিনন্দন জানালেন পরাজিত আবদুল জব্বার বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে যথাযথ মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

  • প্রকাশিত : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৬ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে যথাযথ মর্যাদায় একুশের প্রথম প্রহরে বরিশাল কেন্দ্রীয় শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বিভাগীয় ও জেলা প্রশাসন বরিশাল। এছাড়াও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারসহ সর্বস্তরের জনগণ পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, জহির উদ্দিন স্বপন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক বরিশাল মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ মহাপরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ সুপার বরিশাল ফারজানা ইসলাম উপ পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ আবদুল হান্নানসহ আরও অনেকে। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথির বিন্দুরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ