1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে - এস সরফুদ্দিন সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের বামরাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুগাকাঠী গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে – এস সরফুদ্দিন সান্টু দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে বাকেরগঞ্জবাসী মুক্তি চায় : মাহমুদুন্নবী পাল্টে যাচ্ছে হিজলা-মেহেন্দিগঞ্জের দৃশ্যপট ক্ষমতার হাত বদল হয়েছে, বাকেরগঞ্জবাসীর ভাগ্য বদলায়নি : মাহমুদুন্নবী উজিরপুরের বড়াকোঠা ইউনিয়নের গড়িয়া গাভা গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত বিচ্ছিন্ন জনপদকে উন্নয়নের সোপানে পরিণত করা হবে : বরিশালে জামায়াত আমির উজিরপুরের শিকারপুর ইউনিয়নে উঠান বৈঠকে আপনাদের সবার সহযোগিতা নিয়ে নতুন একটি সমাজ গঠন করতে চাই-সরফুদ্দিন সান্টু শুক্রবার মেহেন্দিগঞ্জ যাচ্ছেন জামায়াত আমির, দাঁড়িপাল্লা সমর্থকদের উচ্ছাস সম্প্রীতির বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে ভোটার দূয়ারে দিনরাত ছুটছেন মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে – এস সরফুদ্দিন সান্টু

  • প্রকাশিত : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ” ওটরা ইউনিয়নের সকল ভোটারদের কাছে ভোট চাইলেন ওটরা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে উঠান বৈঠকে প্রধান অতিথি বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণার অংশ হিসেবে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু ৭ ফেব্রুয়ারি শনিবার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে দোয়া প্রার্থনা করেছেন। বিকাল ৩ টায় ওটরা ইইউনিয়নের মশাং গ্রামের মধ্য মশাং সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উঠান বৈঠকে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উজিরপুরের কৃতি সন্তান ও কেন্দ্রীয় বিএনপির সদস্য মোঃ দুলাল হোসেন। উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সহ-সভাপতি মোঃ সরোয়ার হোসেন মৃধা, মোঃ আনোয়ার হোসেন মল্লিক, প্রবাসী মোঃ সেলিম হাওলাদার ,ওটরা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লা, কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সহ-সাধারন সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির মল্লিক, ওটরা ইউনিয়নের সহ-সভাপতি কামরুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন হোসেন, সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। এসময় উপস্থিত নেতাকর্মীরা “ভোট দিবে কিসে,ধানের শীষে”এ শ্লোগান দেয়। প্রধান অতিথি এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন ধানের শীষে ভোট দিবেন । জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শকে ধারন করে তারেক রহমান এর হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে আগামী ১২ ফ্রেব্রুয়ারী কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে বিজয়ী করতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ