1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত, ৯টি এতিমখানায় খাবার বিতরণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
দল ও ভোল পাল্টে শেবাচিমে আওয়ামীপন্থী কর্মচারীদের আধিপত্য বহাল মেহেন্দিগঞ্জে ডিএমসি’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। প্রশংসায় তরুণরা! ববিতে বাঁধন-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ববি প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত উজিরপুরে ভাতিজার থাক্কায় চাচা নিহত বৃত্তি পেয়েছে তানিশা জাহান শ্রুতি উজিরপুরের বড়াকোঠায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ভস্মীভূত, অর্ধ কোটি টাকার ক্ষতি জেলা শিশু সুরক্ষা কমিটি গঠন, আহবায়ক শুভংকর চক্রবর্তী – সদস্য সচিব এস এম জাকির উজিরপুরে সন্ধ্যা নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় সড়ক দুঘটনায় ভারসাম্যহীন এক ব্যক্তি নিহত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুর পৌর বিএনপির উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত, ৯টি এতিমখানায় খাবার বিতরণ

  • প্রকাশিত : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯৬ 0 বার সংবাদি দেখেছে

 

মোঃএমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বরিশালের উজিরপুর পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া-মোনাজাত ও ৯টি এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ৭ জানুয়ারি বুধবার মাগরিব নামাজ বাদ উজিরপুর পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সম্মুখে উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু’র সঞ্চালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, আরো উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান,সিনিয়র সহ-সভাপতি এসএম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার। কোরান তেলোয়াত করেন উজিরপুর পৌর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক আঃ আউয়াল খান,দোয়া মোনাজাত পরিচালনা করেন আননুর নূরানী ও হাফেজী মাদ্রাসার মুহতামিম মাওঃ শিরাজুল ইসলাম।এছাড়াও উপস্থিত ছিলো পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী ও ধর্মপরায়ন মুসল্লী। দোয়া মোনাজাত অনুষ্ঠানে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু, মরহুমা আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ও সততা নিয়ে বিশদ আলোচনা করতে গিয়ে তিনি আবেগে আপ্লূত হয়ে পরেন।এছাড়া মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দীর্ঘক্ষণ মোনাজাতের মাধ্যমে দোয়া প্রার্থনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ