1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে জমে উঠেছে বৃক্ষমেলা বাকেরগঞ্জের ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক মোল্লা গ্রেফতার চেক প্রতারণা মামলায় মানামী লঞ্চ মালিক সালামের ১ বছরের কারাদন্ড ও ৬ কোটি টাকা অর্থদন্ড আলহাজ্ব নুরুল আমিন-আব্বাস কমিটি সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি পেয়েছে বরিশাল সদর উপজেলা বিএনপিতে পুলিশ জনগণের প্রত্যাশা অর্জন করতে পারেনি, আমরা পুলিশের আচরণ পরিবর্তনের চেষ্টা করছি-ডিআইজি নামকাওয়াস্তে শাটল বাসসেবা, ভোগান্তিতে ববি শিক্ষার্থীরা গণপরিবহনে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর দাফন সম্পন্ন, এমপি-সরফুদ্দিন সান্টুর শোক। বাকেরগঞ্জে প্রেসক্লাব কমিটি বিলুপ্ত: নতুন কমিটি গঠনে সাংবাদিকদের সাথে মতবিনিময় উজিরপুরে বিএনপির প্রতিষ্ঠাতা কালীন সভাপতির সহধর্মিনীর মৃত্যুতে বিএনপি সহ এমপি-সরফুদ্দিন সান্টুর শোক।
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

  • প্রকাশিত : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২৪১ 0 বার সংবাদি দেখেছে

১২ই অক্টোবর জাতীয় আমার দেশ ও বরিশালের বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে ১১ বছরে অর্ধশত কোটি টাকার মালিক বরিশালের বিআরটিএ সৌরভ শিরোনামটি আমার দৃষ্টি গোচর হয়েছে।

সংবাদের উল্লেখ করা হয়, আত্মীয়স্বজনসহ নামে-বেনামে ১০টি বাস, প্রাইভেট কার, সিএনজি, জমিসহ অর্ধশত কোটি টাকার সম্পদ ও গাড়ি রেজিস্ট্রেশন ও চার বছর আগে ‘হাওলাদার পরিবহন’-এর ব্যানার (রুট) , দামি প্রাইভেট কার, পাজেরো গাড়ি, ফরিদপুর-ভাঙ্গা খুলনা-গোপালগঞ্জ রুটে ১০টি বাস,সিএনজি, আটোরিক্সাসহ নিউজে যেসব তথ্য রয়েছে তা সঠিক নয়।

মূলত আমার বাবার নামে একটি বাস ও একটি প্রাইভেটকার রয়েছে। বাসটি ফরিদপুরে লোকাল রুটে চলাচল করে এবং প্রাইভেট কারটি ফরিদপুর রেন্ট-এ কার এ চলাচল করে। এছাড়া আমাদের পরিবারের বা আমার কোন কোটি টাকার সম্পদ নাই।
আমার নিজের কোন প্রাইভেট কার নাই। যে পাজারো গাড়ির কথা সংবাদে উল্লেখ করা হয়েছে সেটা অফিসের সরকারি গাড়ি আমার ব্যাক্তিগত গাড়ি নই।

আমার বাবা যুগ যুগ ধরে এই গাড়ির ব্যবসা করেন। আমি কোনো আওয়ামী লীগ এমপি বা কোনো নেতার সুপারিশে চাকুরি পাই নাই। সে রকম কেউ ডকুমেন্টস জনগনের সামনে দেখাতে পারবে না। আমার ভগ্নিপতি নারায়নগন্জ একটি সুনামধন্য সিমেন্ট কোম্পানিতে ইন্জিনিয়ার হিসাবে কর্মরত রয়েছেন। সুতরাং আমার ভগ্নিপতির কোন উপায় নাই আমার নিজ এলাকার সিএনজি অটোরিক্সা ব্যাবসা দেখাশোনা করবে। সংবাদের এই অংশটুকু বানোয়াট ও ভিত্তিহীন।

কিছু কু-চক্রিমহল আমাকে বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করার জন্য সাংবাদিক ভাইদের ভূল ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। সংবাদে যা লেখা হয়েছে তা ভিত্তিহীন। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমার বিরুদ্ধে যা লেখা হয়েছে বা শশুড়বাড়ি ও আমার সব সম্পত্তি মিলিয়েও ২কোটি টাকা হবে না।

আমি উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নিবেদক
সৌরভ কুমার সাহা
মোটরযান পরিদর্শক
বিআরটিএ বরিশাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ