
মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলায় সাতলা ইউনিয়নে ৫ দিন ধরে মাদ্রাসা ছাত্র নিখোঁজ। থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে ভুক্তভোগীর পরিবার । ডায়েরী সুত্রে জানা যায়,উপজেলার দক্ষিণ সাতলা গ্রামের ইউসুফ বেপারীর ছেলে উজিরপুরের জল্লা ইউনিয়নের বাহেরঘাট আকলিমুন্নেছা হাফিজি মাদ্রাসার ছাত্র মোঃ ফাহিম বেপারী(১৫) গত ৬ অক্টোবর সকাল ৮ টায় মাদ্রাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। ৫ দিন অতিবাহিত হলেও এ পর্যন্ত নিখোঁজ মাদ্রাসা ছাত্র ফাহিম এর খোঁজ মেলেনী। এ ঘটনায় নিখোঁজ ছাত্রের মা ফাহিমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরী করেন। এদিকে অচিরেই নিখোঁজ মাদ্রাসা ছাত্র’র সন্ধান পাওয়ার দাবি জানিয়ে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করেছেন পরিবার ও এলাকাবাসী।