1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বান্দরবানে দুর্গম পাহাড় থেকে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বান্দরবানে দুর্গম পাহাড় থেকে অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জাম উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৯ 0 বার সংবাদি দেখেছে
বান্দরবানের রুমা উপজেলার একটি দুর্গম পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।

আজ শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রুমা উপজেলার ধোপানী ছড়ার একটি দুর্গম পাহাড়ে স্থাপিত সন্ত্রাসীদের একটি আস্তানা ধ্বংস করে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। বিজিবির ৯ নং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (সিও) লে. কর্নেল হাসিবুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গোপন সূত্রের ভিত্তিতে রুমায় দায়িত্বরত বিজিবির ৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে সন্ত্রাসীদের আস্তানা থেকে ২টি অটোমেটিক কারবাইন অ্যাসল্ট রাইফেল, ১টি সেমি অটোমেটিক অ্যাসল্ট রাইফেল, ৩টি এসবিবিএল, ২১ রাউন্ড তাজা গুলি, অডিও-ভিডিও রেকর্ডার, ২টি গোয়েন্দা ক্যামেরা, হিডেন ভিডিও রেকর্ডার, দুরবীন, ওয়াকিটকি, ল্যাপটপ, উচ্চ ক্ষমতাসম্পন্ন লাইট, সোলার সিস্টেম, ‘আকাশ’ টিভি রিসিভার, ১টি আধুনিক প্রযুক্তির ড্রোন, ১টি অত্যাধুনিক সিগনাল জ্যামার, ২টি অ্যান্ড্রোয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন, দেশীয় ধারালো অস্ত্র, দেশীয় মদ, হেলমেট এবং রান্না করার সামগ্রী ও রসদপত্র উদ্ধার করা হয়। পরে আস্তানাটি ধ্বংস করা হয়।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত এলাকায় সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ