1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাংলাদেশে বন্যার্তদের জন্য ৪০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাংলাদেশে বন্যার্তদের জন্য ৪০ লাখ ডলার বরাদ্দ ঘোষণা জাতিসংঘের

  • প্রকাশিত : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ 0 বার সংবাদি দেখেছে

বাংলাদেশে বন্যাকবলিত মানুষের জন্য ৪০ লাখ ডলার সহায়তা বরাদ্দ করেছে জাতিসংঘ। গত বুধবার সংগঠনটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ের আগে পঠিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বের আগে বিশ্বের বিভিন্ন বিষয়ের সঙ্গে বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে বিবৃতিটি পাঠ করেন। তিনি বলেন, জাতিসংঘের ভারপ্রাপ্ত জরুরি ত্রাণ সমন্বয়কারী জয়েস এমসুয়া সংস্থার নিজস্ব কেন্দ্রীয় জরুরী সহায়তা তহবিল (সিইআরএফ) নামক মানবিক সহায়তা তহবিল থেকে বাংলাদেশের জন্য এ বরাদ্দ দিয়েছেন। গত মাসের শেষ থেকে বাংলাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৬০ লাখ মানুষকে সহায়তার জন্য এ অর্থ খরচ করা হবে।

বাংলাদেশের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি তুলে ধরে ডুজারিক বলেন, বন্যায় ৩ হাজার ৪০০টির বেশি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫ লাখ মানুষ আশ্রয় নেওয়ার কথা জানা গেছে। বন্যার কারণে সাত হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। এতে প্রায় ১৭ লাখ স্কুলশিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার কারণে পশু ও মৎস্যসম্পদ খাতে ১৫ কোটি ৬০ লাখ ডলার ক্ষতি হয়েছে।

ডুজারিক আরও বলেন, ‘আমাদের মানবিক সহায়তা কার্যক্রমে সহযোগিতাকারীদের সঙ্গে নিয়ে আমরা তৎপরতা চালাচ্ছি এবং বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারি কাজে সহযোগিতা করছি। আমরা এই বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও সম্প্রদায়গুলোকে সাহায্যের জন্য স্থানীয়ভাবে যেসব প্রচেষ্টা চালানো হচ্ছে, তাতে সহযোগিতা করছি।’

এ বন্যাকে চলতি বছরে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন–সংশ্লিষ্ট চতুর্থ বড় দুর্যোগ বলে উল্লেখ করেন ডুজারিক। তিনি বলেন, ঘূর্ণিঝড় রেমাল, উত্তর–পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে বন্যা এবং এবারের এ আকস্মিক বন্যার ঘটনায় গত মে মাসের শেষ থেকে প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ