1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ইলিশ বিক্রিতে প্রতারণা: ৪১ ফেসবুক পেজের তালিকা প্রকাশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ইলিশ বিক্রিতে প্রতারণা: ৪১ ফেসবুক পেজের তালিকা প্রকাশ

  • প্রকাশিত : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২২০২ 0 বার সংবাদি দেখেছে

সম্প্রতি অনলাইনে চাঁদপুরের ইলিশ মাছ কিনতে গিয়ে প্রতারণার শিকার হয়েছেন অনেক ক্রেতা। প্রতারকদের ফেসবুক পেজে দেওয়া ইলিশের ছবি দেখে ও লোভনীয় অফার পেয়ে অনেকেই ফাঁদে পড়ছেন। বিষয়টি নিয়ে ক্রেতাদের মধ্যে ক্ষোভ ও হতাশার দেখা দিয়েছে। যার ফলে প্রতারকদের থেকে ক্রেতাদের রক্ষায় বিশ্বস্ত ৪১টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেছেন চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীরা। এই ৪১ প্রতিষ্ঠান থেকে অনলাইনে ইলিশ কিনলে প্রতারণা হওয়ার সম্ভাবনা নেই।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে ব্যবসায়ীদের এই তালিকা প্রকাশ করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন। ওই তালিকায় অনলাইনে ফেসবুক পেজের মাধ্যমে ইলিশ বিক্রি করা ৪১ প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেন।

অনলাইনে ফেসবুক পেজে তালিকাভুক্ত ইলিশ বিক্রির প্রতিষ্ঠানগুলো হচ্ছে: মেসার্স খান এন্টার প্রাইজ, ইলিশ ভাইয়া চাঁদপুর, ইলিশ তনয়া, রূপালী বাজার, মাছ বিচিত্রা, অর্গানিক ভাইয়া, বহরিয়া ফিস, চাঁদপুরের ইলিশ.কম, চাঁদ মোহনা ফিস, ইলিশেগুড়ি, চাঁদপুর ইলিশ, সজিব ইলিশের বাজার, ইনটাইম ম্যানেজমেন্ট, হাতুড়ে.কম, চাঁদপুর ইলিশ বাজার, শাহীন ইলিশ ঘর, চাঁদপুর ফিস, মেসার্স আলম ট্রেডার্স, ফ্রেশ মৎস্য ভাণ্ডার, তাজা ফিস, ফারজানা আক্তার, চাঁদপুর মাছের বাজার, এক্সেপশনাল টি এন্ড প্রোডাক্ট, পঙ্খিরাজ, নগদ বাজার অনলাইন শপিং, পাঁচ মিশালী, ইলিশ বাড়ী, ইলিশের বাড়ী চাঁদপুর, ঢালী মৎস্য আড়ৎ, চাঁদপুর রুপালী ইলিশ, চাঁদপুরের রুপালী ইলিশের বাজার ২.০, মাছের মেলা, চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর তাজা ইলিশের বাজার, চাঁদপুরের ইলিশ, ফ্রেস পণ্য, আসসুন্নাহ হালাল উপার্জন, রুহামা ফুড, তাজা ইলিশ ঐস্যি বাজার। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অনলাইনে ইলিশ মাছ কেনাকাটার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন।

যারা অনলাইনে ইলিশ বিক্রি করেন তাদের নাম-তালিকা চাঁদপুর মৎস্য সমবায় সমিতির সভাপতি আবদুল বারি জমাদার মানিকের কাছে সংরক্ষিত। কিছু প্রতারক চক্র চাঁদপুরের ইলিশ নাম করে পেজ খুলে নানাভাবে মানুষদেরকে প্রতারণা করছে। এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ