1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ১৪ জনকে জীবিত উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ১৪ জনকে জীবিত উদ্ধার

  • প্রকাশিত : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৪২ 0 বার সংবাদি দেখেছে
দীর্ঘ ২২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানার আগুন। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম।

এর আগে গতকাল রবিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দুপুর থেকেই কারখানায় হামলা চালিয়ে লুটপাট চলছিল।

 

সোমবার সকালে ফায়ার সার্ভিস পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের জানান, রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুনের খবর পান তারা। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ১১টা ৪০ বেজে যায়। এর পর থেকে তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেন।

সোমবার সন্ধ্যায় ব্রিফিংয়ে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি।

পুরোপুরি না নেভা পর্যন্ত ফায়ার সার্ভিসের কার্যক্রম চলবে। 

রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি।

যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে সময় লাগছে।’ 

আগুনে হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আগুন নির্বাপণ করা আমাদের প্রথম দায়িত্ব। আমরা সকাল পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ