এর আগে গতকাল রবিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দুপুর থেকেই কারখানায় হামলা চালিয়ে লুটপাট চলছিল।

এর আগে গতকাল রবিবার রাত ৯টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ারের কারখানায় আগুন দেয় দুর্বৃত্তরা। তবে দুপুর থেকেই কারখানায় হামলা চালিয়ে লুটপাট চলছিল।
সোমবার সকালে ফায়ার সার্ভিস পরিচালক রেজাউল করিম সাংবাদিকদের জানান, রবিবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুনের খবর পান তারা। যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে ১১টা ৪০ বেজে যায়। এর পর থেকে তারা অগ্নিনির্বাপণে কাজ শুরু করেন।
সোমবার সন্ধ্যায় ব্রিফিংয়ে তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভানো যায়নি।
রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই আগুন পুরোপুরি নেভাতে আরো সময় লাগবে। তবে আগুন আর ছড়াবে না বলে আশা করছি।
আগুনে হতাহতের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ভিকটিম লিস্ট তৈরির দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আগুন নির্বাপণ করা আমাদের প্রথম দায়িত্ব। আমরা সকাল পর্যন্ত ১৪ জনকে জীবিত উদ্ধার করেছি। তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।