1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের সাকরালে মাদক কারবারি  ও সেবনকারীদের বিরুদ্ধে  মানববন্ধন বরিশালে মান্তা জনগোষ্ঠীর উন্নয়নে ২১ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৩২৩ পৌর মেয়র, ৪৯৩ উপজেলা ও ৬০ জেলা পরিষদ চেয়ারম্যান অপসারণ

  • প্রকাশিত : সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ২২৮ 0 বার সংবাদি দেখেছে

সারা দেশের ৩২৩ পৌরসভার মেয়র, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। রোববার এ ব্যাপারে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

এছাড়া আলাদা আলাদা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত দায়িত্ব হিসেবে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ (ইউএনও) এবং জেলা পরিষদে জেলা প্রশাসকগণ (ডিসি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলেও জানানো হয়েছে

উল্লেখ্য যে, ৪৯৫ উপজেলা ও ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ ’, ‘জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ ও ‘উপজেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া অনুমোদন করেছে। গত ১৬ আগস্টের সরকারি তথ্য বিবরণী থেকে এ তথ্য জানা গেছে। গত ১৭ আগস্ট এ সংক্রান্ত অধ্যাদেশ স্বাক্ষর করেন রাষ্ট্রপতি

স্থানীয় সরকার বিভাগের সংশোধিত অধ্যাদেশগুলোর বিধান অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করলে সরকার জনস্বার্থে কোনো সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র এবং কাউন্সিলরকে অপসারণ করতে পারবে। একইভাবে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণ করতে পারবে। একইসঙ্গে এগুলোতে প্রশাসক নিয়োগ দিতে পারবে সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ