1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে বিশিষ্ট ব্যবসায়ী ইমরান রহমানের নেতৃত্বে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ধানের শীষের প্রচারণা। প্রান্তিক জনপদে দ্বারে দ্বারে বরিশাল-৪ আসনে দাঁড়িপাল্লার প্রার্থী মাওলানা আবদুল জব্বার বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কমিটি গঠন উজিরপুরের সাতলায় ময়না শিশু পার্ক ও রিসোর্ট উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রচারণার ১ম দিনে মেহেন্দিগঞ্জে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক সাড়া উজিরপুরের সাতলায় উঠান ও বৈঠকে অনুষ্ঠানে বক্তব্য কালে বলেন গনতন্ত্র পূর্ণঃপ্রতিষ্ঠায় বিএনপির বিকল্প নেই সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল কিডস ক্যাম্পাসের বৃত্তি ফলাফলে শিক্ষার্থীদের উচ্ছ্বাস আড়াই যুগ পরে দাঁড়িপাল্লা পেয়ে হিজলা-মেহেন্দিগঞ্জে উচ্ছাস বরিশালে পিআইবির দুই দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ অনুষ্ঠিত আগামী নির্বাচন নতুন বন্দোবস্তের নির্বাচন -শায়খে চরমোনাই
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল

  • প্রকাশিত : রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ১৭৩ 0 বার সংবাদি দেখেছে
পুলিশের উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল আনা হয়েছে। পুলিশের এক অতিরিক্ত আইজিপিসহ বদলি করা হয়েছে ৯ ডিআইজিকে। অপরদিকে ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। আজ রবিবার (২৩ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপনে পুলিশের একজন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এবং ৯ জন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। অতিরিক্ত আইজিপি পদমর্যাদার কর্মকর্তার মধ্যে- চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়কে পুলিশ সদর দপ্তরে (অতিরিক্ত আইজিপি সুপারনিউমারি) পদে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে বরিশাল রেঞ্জ ডিআইজি, মেট্রো রেলের ডিআইজি মো. সাইফুল ইসলামকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট মো. নিশারুল আরিফকে পুলিশ সদর দপ্তরে, ডিএমপির অতিরিক্ত কমিশনার মহা. আশরাফুজ্জামানকে পুলিশ সদর দপ্তরে, আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে পুলিশ সদর দপ্তরে, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. মাহবুবুর রহমানকে মেট্রো রেলের ডিআইজি, পুলিশ সদর দপ্তরের ডিআইজি এস এম মোস্তাক আহমেদ খানকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, বরিশাল রেঞ্জ ডিআইজি জামিল হাসানকে হাইওয়ে পুলিশে এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে সিআইডিতে পদায়ন করা হয়েছে।

এদিকে অপর এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের ১৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করে নতুনদের দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলাগুলো হচ্ছে- রংপুর, কুমিল্লা, সিলেট, কুষ্টিয়া, পটুয়াখালী, বরগুনা, বগুড়া, ফেনী, পাবনা, টাঙ্গাইল, নীলফামারী, যশোর, মাদারীপুর, সুনামগঞ্জ।

প্রজ্ঞপনে এসপি সমমর্যাদার ১৫ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন নতুন জেলার এসপি হিসেবে দায়িত্ব পালন করবেন। অপর একজন ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে বদলির কারণ জানানো হয়নি। বদলি কার্যক্রমটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ