1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
মসজিদে নববীতে কোরআন ও ধর্মীয় বই উপহার পাচ্ছেন হজযাত্রীরা - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামী ব্যাংক-ওয়েস্টার্ন ইউনিয়নের রেমিটেন্স ক্যাম্পেইনে বাইসাইকেল জিতলেন গ্রাহক বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

মসজিদে নববীতে কোরআন ও ধর্মীয় বই উপহার পাচ্ছেন হজযাত্রীরা

  • প্রকাশিত : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৫০ 0 বার সংবাদি দেখেছে

শুরু হয়েছে চলতি বছরের হজ সিজন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের  হজযাত্রীদের প্রথম কাফেলা সৌদি আরবে পৌঁছেছে। মদিনায় অবতরণ করেছে হাজীদের কয়েকটি কাফেলা।

মসজিদে নববীর ধর্ম ও দ্বীন বিষয়ক প্রশাসনের পক্ষ থেকে হজযাত্রীদের স্বাগতম জানানো হচ্ছে। ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ মসজিদে নববী প্রাঙ্গণে হজযাত্রীদের মাঝে তাদের ভাষায় অনূদিত ধর্মীয় তথ্য ও পুস্তিকা বিতরণ করছেন।

সাবাক ওয়েব সাইটের খবরে বলা হয়েছে, মসজিদে নববীর ধর্ম ও দ্বীন বিষয়ক প্রশাসনের সেক্রেটারী ড. মুহাম্মদ আল খাদিরি হজযাত্রীদের বিভিন্ন কাফেরার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

হজযাত্রীদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি তাদের কোরআন কারিম ও অন্যান্য ধর্মীয় পুস্তকের অনুবাদ উপহার দিয়েছেন।হজযাত্রীদের সুবিদার্থে ধর্ম বিষয়ক প্রশাসনের পক্ষ থেকে নিত্য-নতুন প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হচ্ছে।

প্রসঙ্গত, ইতোমধ্যে ৪১৯ হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট (BG-3301) সৌদি আরবে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ মে) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় ফ্লাইটটি জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে অবতরণ করে।

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হজযাত্রীদের শুভকামনা জানানোর পাশাপাশি যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন।

বাংলাদেশি হজযাত্রীরা এদিন বিমানবন্দরের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন। সেই সঙ্গে বাংলাদেশ থেকে আগত হজযাত্রীরা বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে সংশ্লিষ্টদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ