1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
লম্বা ছুটিতে জরুরি সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন উজিরপুরে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর আয়োজনে যথাযথ মর্যাদায় জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত “মরণে হাসিছো তুমি কাঁদিছে ভূবন” ঈদকে ঘিরে পটুয়াখালী-বরগুনায় র‌্যাব-৮’র বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বাকেরগঞ্জ পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন শাহীন তালুকদার ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বিশেষ উদ্যোগ নিয়েছে বসিক ক্ষত বুকে নিয়েও মানবতার ডাকে সেবায় ফিরলেন শেবাচিমের ইন্টার্ন চিকিৎসকরা বিসিবির বরিশাল জেলা কাউন্সিলর নির্বাচিত মঈনুদ্দীন রুবেলকে সংবর্ধনা, বরিশাল স্টেডিয়ামে ক্রীড়াঙ্গনের উচ্ছ্বাস পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতিতে র‌্যাব-৮ বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম এর বিরুদ্ধে ফের ষড়যন্ত্র
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

লম্বা ছুটিতে জরুরি সেবা নিশ্চিতে স্বাস্থ্য অধিদপ্তরের ১২ নির্দেশনা

  • প্রকাশিত : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৯৮ 0 বার সংবাদি দেখেছে

আসন্ন ঈদুল ফিতর, বাংলা নববর্ষ ও সপ্তাহিক ছুটি মিলিয়ে এবার লম্বা ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। ছুটির মধ্যে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে হাসপাতালগুলোতে কর্মরতদের ১২ দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।

‘স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অনুমোদিত’ নির্দেশনায় বলা হয়, এ বছর শবে কদর, ঈদুল ফিতর, বাংলা নববর্ষ (পহেলা বৈশাখ) ও সাপ্তাহিক ছুটির কারণে দীর্ঘ ছুটি হওয়ার সম্ভাবনা আছে। এই ছুটিকালীন হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যবস্থাপনার জন্য নিম্নলিখিত নির্দেশনা দেওয়া হলো।

নির্দেশনা

১. ছুটিকালীন কর্মস্থলে পর্যাপ্ত জনবল ও চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ঈদের আগে ও পরে সমন্বয় করে জনবলকে পর্যায়ক্রমে ছুটি দেওয়া যেতে পারে।

২. প্রতিষ্ঠান প্রধান নিরবচ্ছিন্ন জরুরি চিকিৎসা কার্যক্রম ও জনস্বার্থকে প্রাধান্য দিয়ে অনুকূলিতভাবে ছুটি মঞ্জুর করবেন।

৩. প্রতিষ্ঠান সিভিল সার্জন, বিভাগীয় পরিচালককে অবহিত করে শুধু মাত্র ঈদের ছুটিকালীন নিজ জেলার মধ্যে অতি প্রয়োজনীয় জনবল সমন্বয় করতে পারবেন।

৪. জরুরি বিভাগে সার্বক্ষণিক চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

৫. জরুরি বিভাগ ও লেবার রুম, ইমারজেন্সি ওটি সার্বক্ষণিক চালু রাখতে হবে।

৬. অন্তঃবিভাগে ইউনিট প্রধানরা প্রতিদিন কাজের তদারকি করবেন। মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো জরুরি ল্যাব, এক্স-রে সেবা সার্বক্ষণিক চালু রাখতে হবে।

৭. ছুটি শুরু হবার পূবেই ছুটির সময়ের জন্য পর্যাপ্ত ওষুধ, আই ভি ফ্লুয়িড কেমিক্যাল রি-এজেন্ট, সার্জিক্যাল সামগ্রী মজুদ ও তাৎক্ষণিকভাবে সরবরাহের ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে স্টোর কিপার অথবা ছুটিকালীন দায়িত্বপ্রাপ্ত স্টাফ অবশ্যই নিজ জেলা ও উপজেলার অবস্থান করবেন।

৮. অ্যাম্বুলেন্স সার্ভিস সার্বক্ষণিক চালু রাখতে হবে।

৯. ছুটিকালীন হাসপাতালের নিরাপত্তার জন্য স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থাকে আগাম পত্র দিতে হবে।

১০. প্রতিষ্ঠান প্রধান ও বিভিন্ন বিভাগের প্রধানরা ছুটিকালীন সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়মিত যোগাযোগ করবেন হবে এবং ঈদের দিন কুশল বিনিময় করবেন।

১১. প্রতিষ্ঠান প্রধান ছুটি নিলে অবশ্যই বিধি মোতাবেক কাউকে দায়িত্ব দিয়ে যাবেন এবং দায়িত্ব গ্রহণকারী কর্মকার্তা সকল দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির নাম ও মোবাইল নম্বর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।

১২. প্রতিষ্ঠান প্রধান ঈদের দিন রোগীদের উন্নতমানের খাবার পরিবেশন তদারকি করবেন এবং রোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন
 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ