1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির নামে আরেক ‘বাণিজ্য’ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সুলভ মূল্যে গরুর মাংস বিক্রির নামে আরেক ‘বাণিজ্য’

  • প্রকাশিত : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৮৭ 0 বার সংবাদি দেখেছে
  • সুলভ মূল্যে বিক্রির জন্য সরকারি খামার থেকে ৪৪৮টি গরু দেওয়া হয়েছে কম দামে।
  • বাজারে প্রভাব নেই। উল্টো দাম বাড়ছে।
  • পবিত্র রমজান মাসে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে রাজধানীতে ‘সুলভ মূল্যে’ গরুর মাংস বিক্রি করা হচ্ছে। তবে অনুসন্ধান চালিয়ে এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সুলভে বিক্রির নামে করা হচ্ছে ‘আরেক বাণিজ্য’।

    কম দামে বিক্রির জন্য সরকারি খামার থেকে ৪৪৮টি গরু সরবরাহ করা হয়েছে। খামার মালিক সমিতিও গরু দিচ্ছে। সরকারি খামারের গরু ও খামারমালিকদের সরবরাহ করা গরুর মাংসের দাম (কেজি ৬০০ টাকা ধরে) হিসাব করে দেখা যায়, প্রতি কেজি মাংসের গড় ব্যয় দাঁড়ায় ৫২৮ টাকা।

    যদিও রাজধানীতে সুলভ মূল্যে গরুর মাংস বিক্রি করা হচ্ছে ৬০০ ও ৬৫০ টাকা কেজিতে। উল্লেখ্য, মাংস বিক্রির সব খরচ সরকার দিচ্ছে।

    প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ রেয়াজুল হক এবং খামারমালিকদের সমিতি বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সভাপতি ইমরান হোসেন প্রথম আলোর কাছে দাবি করেছেন, সুলভে গরুর মাংস বিক্রিতে মুনাফা হওয়ার কোনো সুযোগ নেই; বরং লোকসান হচ্ছে।

    রেয়াজুল হক আরও দাবি করেন, জনস্বার্থের কথা চিন্তা করে খামার মালিক সমিতি মাংস বিক্রি চলমান রেখেছে। সংগঠনটির সভাপতি ইমরান হোসেনকে প্রতিদিনই অনুরোধ করতে হচ্ছে, যাতে তিনি কার্যক্রমটি চলমান রাখেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ