1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ওমরাহকারীদের জন্য নতুন করে নির্দেশনা, যেসব জিনিস বহনে থাকছে নিষেধাজ্ঞা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালের হিজলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক বরিশালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত তিমিরকাঠি দারুস সা’আদ কারামাতিয়া খানকাহ শরীফের দোয়া-মাহফিল সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ওমরাহকারীদের জন্য নতুন করে নির্দেশনা, যেসব জিনিস বহনে থাকছে নিষেধাজ্ঞা

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩০৫ 0 বার সংবাদি দেখেছে

ওমরাহ করতে আসা মুসল্লিদের নির্দিষ্ট কিছু জিনিস বহন না করার জন্য সতর্কতা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় বুধবার (২৭ মার্চ) নতুন করে নির্দেশনায় বলেছে, ওমরাহ করতে আসা কেউ সৌদিতে লেজার, আতশবাজি, নকল মুদ্রা এবং অনিবন্ধিত ওষুধ নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এ ব্যাপারে হজ ও ওমরাজ মন্ত্রণালয় বলেছে, “আল্লাহর মেহমানরা, সৌদিতে প্রবেশের আগে নিশ্চিত করুন আপনি এসব নিষিদ্ধ জিনিস বহন করছেন না।”

মক্কার পবিত্র কাবা শরীফে ওমরাহ করা হয়। হজ বছরে মাত্র একবার করা গেলেও; ওমরাহ করা যায় বছরের যে কোনো সময়। তবে পবিত্র রমজান মাস আসলে ওমরাহকারীর সংখ্যা অনেক বৃদ্ধি পায়। সৌদির বিভিন্ন অঞ্চল ছাড়াও অন্যান্য দেশ থেকে রমজানে হাজার হাজার মানুষ পবিত্র মক্কা নগরীতে যান।

ওমরাহ করার দুটি প্রধান শর্ত রয়েছে। সেগুলো হলো পবিত্র কাবাকে ঘিরে তাওয়াফ করা ও সাফাহ এবং মারওয়াহ পাহাড়ে সাতবার আসা-যাওয়া করা। এই পাহাড়গুলো কাবা শরীফের পূর্ব দিকে অবস্থিত।

রমজানে মুসল্লিদের ভিড় বাড়ায় এবার রমজানে একজনকে শুধুমাত্র একবারই ওমরাহ করার অনুমতি দিচ্ছে সৌদি আরব। মূলত সব মুসল্লিকে ওমরাহ পালনের সুযোগ দিতে এবং ভিড় এড়াতে এমন উদ্যোগ নিয়েছে দেশটি।

গত ১১ মার্চ সৌদি আরবে রমজান মাস শুরু হয়। এরপর রমজানের প্রথম ১০দিনে এক কোটিরও বেশি মুসল্লি কাবা মসজিদে নামাজ আদায় করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ