1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

নোয়াখালীতে পুকুরে ধরা পড়ল ১০০ ইলিশ

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ৩১৩ 0 বার সংবাদি দেখেছে

এবার নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার একটি পুকুরে ১০০ রুপালি ইলিশ মাছ পাওয়া গেছে। প্রতিটি মাছের ওজন প্রায় ৩৫০- ৫৫০ গ্রাম। এ খবর ছড়িয়ে পড়লে মাছগুলো দেখতে ভিড় জমায় উৎসুক জনতা।

বৃহস্পতিবার ভোরে উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামের যুগান্তর কিল্লার উত্তরের পুকুরে মাছগুলো ধরা পড়ে। এর আগে বুধবার একই পুকুর থেকে ১০ কেজি রুপালি ইলিশ ধরা হয়।
নিঝুমদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আফছার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি গুচ্ছ গ্রামে সাধারণত দুটি পুকুর থাকে। নিঝুমদ্বীপ ইউনিয়নের যুগান্তর কিল্লা গুচ্ছ গ্রামে দুটি পুকুর রয়েছে। যুগান্তর কিল্লার উত্তরের বড় পুকুরটি লিজ নিয়েছেন আবদুল মান্নান নামে স্থানীয় এক বাসিন্দা। তিনি এ পুকুরে গত কয়েক বছর ধরে মাছ চাষ করছেন। পুকুরটি ২৫টি পরিবার ব্যবহার করে। পুকুর থেকে মাছ ধরার জন্য তিনি গত কয়েক দিন ধরে পুকুরে সেচ মেশিন বসিয়ে পানি কমান। পানি কমিয়ে বৃহস্পতিবার ভোর রাতের দিকে পুকুরের জাল ফেললে ১০০টি ইলিশ ধরা পড়ে। বুধবার এই পুকুর থেকে ৮-৯ কেজি ইলিশ ধরা পড়ে। আশা করা হচ্ছে এ পুকুরে আরও ইলিশ মাছ পাওয়া যাবে।

নিঝুম দ্বীপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.দিনাজ উদ্দিন বলেন, জোয়ারের পানি পুকুরে প্রবেশ করলে নোনা পানির সঙ্গে ইলিশ মাছও প্রবেশ করে। গত বছরও একই পুকুরে প্রায় ৪০-৪৫ কেজি ইলিশ ধরা পড়ে। এ বছর প্রথম এই ইলিশগুলো ধরা পড়ে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ