1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের তালিকা হচ্ছে : ডিএমপি - Barishal janapad ।। বরিশাল জনপদ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের তালিকা হচ্ছে : ডিএমপি

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ৩২৭ 0 বার সংবাদি দেখেছে
কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন। তিনি বলেছেন, কিশোর গ্যাংয়ের নেপথ্যে যে-ই থাকুক, যেই রাজনৈতিক দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সে জন্য আশ্রয়-প্রশ্রয়দাতাদের তালিকা করা হচ্ছে।শনিবার (২৩ মার্চ) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে ‘কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ব্যবহার’ শীর্ষক আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মহিদ উদ্দিন বলেন, অপরাধীর কোনো দল নেই, থাকার কথা না। অপরাধীই বরং কোনো কোনো দলে শেল্টার নেয়। কিশোর অপরাধ নিয়ে জাতীয় সংসদে আলোচনা হয়েছে। এই অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন, তাদের যেন আইনের আওতায় নিয়ে আসা হয়।
তিনি আরো বলেন, ডিএমপির পক্ষ থেকে বলতে চাই, কিশোর অপরাধের পেছনে যদি কেউ কোনো পৃষ্ঠপোষকতা করে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো বাধা আছে বলে আমি মনে করি না। ঢাকায় কিশোর গ্যাং ছিল ৩৪টা, এটা সম্প্রতি বেড়েছে। আমরা বেশ কয়েকজনকে নতুন করে শনাক্ত করেছি।পুলিশের এই কর্মকর্তা বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, কিশোর অপরাধে যারা জড়িত বা সংশ্লিষ্ট, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই কিশোর অপরাধে যেন কেউ পৃষ্ঠপোষকতা না করে। এ ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর।কিশোর গ্যাংয়ে পৃষ্ঠপোষকদের নাম আসছে জানিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের তালিকা করা হবে। কিছু নাম এসেছে, আরো কিছু এলে তালিকা হালনাগাদ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ