1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উপজেলা পরিষদ নির্বাচন, ডিসিদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ ইসির - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উপজেলা পরিষদ নির্বাচন, ডিসিদের রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ ইসির

  • প্রকাশিত : শনিবার, ২৩ মার্চ, ২০২৪
  • ২৮৮ 0 বার সংবাদি দেখেছে

ষষ্ঠ উপজেলা নির্বাচন উপলক্ষে প্রত্যেক জেলা প্রশাসককে রিটার্নিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে প্রার্থীদের বাদ পড়া মনোনয়ন ফিরে পেতে ডিসিদের কাছে আবেদন করতে হবে প্রার্থীদের।

নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আপিল শুনানির জন্য সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসককে আপিল শুনানি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, কমিশন উপজেলা নির্বাচন চারটি ধাপে করার পরিকল্পনা করেছে। সেই হিসাবে প্রথম ধাপের ভোট অনুষ্ঠিত হবে ৮ মে, দ্বিতীয় ধাপের ভোট ২৩ মে, তৃতীয় ২৯ মে ও সর্বশেষ চতুর্থ ধাপের ভোট ৫ জুন অনুষ্ঠিত হবে।

চার ধাপের নির্বাচনে প্রথম ধাপের ১৫২ পরিষদের নির্বাচনের তফসিল গত বৃহস্পতিবার ঘোষণা করেছে ইসি। ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমার শেষ সময় ১৫ এপ্রিল, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৭ এপ্রিল, আপিল দায়ের ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহার ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। ভোটগ্রহণ ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ