1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যুবক নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে যুবক নিহত

  • প্রকাশিত : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ২৮০ 0 বার সংবাদি দেখেছে

বরিশালের গৌরনদীতে বরিশালগামী হানিফ পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিকবার উল্টে খাদে পড়ে সেলিম রেজা (৩৮) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিার রাত ১০টার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বেজহার গ্রামে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত ১০ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সেলিম রেজা যশোর জেলার মনিরামপুর থানার দুর্বাডাঙ্গা গ্রামের আবদুর রশিদ মাস্টারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহণের একটি বাস গৌরনদীর বেজহার এলাকা বেপরোয়া গতিতে অতিক্রমকালে নিয়ন্ত্রণ হারায়। পরে একাধিকবার উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে বাসটির ছাদ ও বডি পৃথক হয়ে দুই জায়গায় পড়ে থাকে। এতে বাসের যাত্রী সেলিম রেজা ঘটনাস্থলেই নিহত ও ১৫ যাত্রী আহত হন।

খবর পেয়ে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ ও গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। উদ্ধার অভিযানের কারণে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ