1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাধীনতার শুভেচ্ছা  - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে জেলা প্রশাসকের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে স্বাধীনতার শুভেচ্ছা 

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৩৪ 0 বার সংবাদি দেখেছে

 

স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য জাতির শ্রেষ্ঠ সন্তানদের বাড়ি বাড়ি গিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৪ এর শুভেচ্ছা জানালেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। আজ ২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ৩ টায় বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি গিয়ে পরিদর্শন করার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক নিজ হাতে বিতরণ করেন জেলা প্রশাসক এসময় তিনি বীর মুক্তিযোদ্ধাদের বিভিন্ন খোঁজখবর নেন। এবার যে ১০ জন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানো হলো তাদের মধ্যে ৫ জন বরিশাল মহানগরীর এবং ৫ জন বরিশাল সদর উপজেলার বাসিন্দা তাঁরা হলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মোসলেম আলী খান, বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ ছত্তার সন্যামত, বীর মুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদের, বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ আনোয়ার হক। সদর উপজেলা বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জেল হোসেন মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সুলতান আহম্মেদ শরীফ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গাজী ও বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন আর রশিদ। এসময় উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল বৃন্দ, বীর মুক্তিযোদ্ধারাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ