1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে গভীর রাতে আগুন, ২ টি ঘর পুড়ে ছাই - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে এসএসসি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান কয়লার বদলে লাকড়ি পোড়ানোর কারনে উজিরপুরে দুটি ইটভাটা ধ্বংস, আটক ১ বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের মিলনমেলায় তালাশ বিডির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উজিরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা কাদায় আটকে গেলেন ইউএনও, তবুও থামেননি পরিচ্ছন্নতা অভিযানে বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ উজিরপুরে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) এবং নতুন কুঁড়ি অনুষ্ঠানের শুভ উদ্বোধন উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে গভীর রাতে আগুন, ২ টি ঘর পুড়ে ছাই

  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩১১ 0 বার সংবাদি দেখেছে

নাজমুল হক মুন্না ::বরিশাল জেলার উজিরপুর উপজেলার বড়াকোঠা ইউনিয়নের গাজিরপাড় গ্রামে অগ্নিকাণ্ডে ২ টি ঘর পুড়ে ছাই, প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রত্যক্ষদর্শী ও মডেল থানা পুলিশ সুত্রে জানা যায়, ২০ মার্চ বুধবার রাত আনুমানিক ২:৩০ মিনিটে বড় হাওলাদের বাড়ি সাইফুল ইসলাম রান্নাঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে মৃত কাদের হাওলাদারের পুত্র মোসলেম হাওলাদার ও মৃত ইসমাইল
হাওলাদারের পুত্র সাইফুল হাওলাদার এর ২ টি ঘর সম্পূর্ণ ভস্মিভূত প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। উজিরপুর ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান দুর্ঘটনা কবলিত এলাকার রাস্তাঘাট না থাকার কারণে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে সময় মত পৌঁছাতে ব্যর্থ হয় এ কারণে ক্ষয়ক্ষতির পরিমাণে বেশি হয়ে দাঁড়িয়েছে।

অগ্নিকাণ্ডের ঘটনাশুনে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা কমরেড রাশেদ খান মেনন এমপি,এ সময় তার সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দীন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ, বড়াকোঠা ইউনিয়ন চেয়ারম্যান এ্যাড শহিদুল ইসলাম মৃধা, প্রমুখো

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ