1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
সেহরির সময় বিমান হামলা, গাজায় নিহত একই পরিবারের ৩৬ সদস্য - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি অনুমোদন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন যাত্রীর ছদ্মবেশে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে গাজা সেবী আর এক গাজা সেবীর ১৪ বছরে কিশোরী কন্যাকে বিয়ে, এলাকায় তোলপাড় বরিশাল সংস্কৃতিকেন্দ্রের ৩৬ জুলাই সেমিনার পরিবর্তনের প্রতিশ্রুতি থেকে রাজনৈতিক অস্থিরতা: কোথায় যাচ্ছে বাংলাদেশ? গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলা, জেলা সাংবাদিক ইউনিয়নের নিন্দা ১৭ বছরের সাজাপ্রাপ্ত অস্ত্র মামলার পলাতক আসামি র‍্যাব-৮ এর অভিযানে গ্রেফতার বরিশালে সন্তানের সামনে বৃদ্ধা মাকে কুপিয়ে জখম। থানায় অভিযোগ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

সেহরির সময় বিমান হামলা, গাজায় নিহত একই পরিবারের ৩৬ সদস্য

  • প্রকাশিত : রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৩১৭ 0 বার সংবাদি দেখেছে

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বিমান হামলায় একই পরিবারের ৩৬ জন সদস্য নিহত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) নুসেইরাতে সেহরির সময় এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। খবর আরব নিউজের।

শুক্রবার (১৫ মার্চ) গাজার নুসেইরাতে সেহরির সময় এ হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, ওই পরিবারের নারী সদস্যরা সেহরির জন্য খাবার তৈরি করছিলেন তখন একটি বিমান হামলা হয়। এতে পরিবারের ৩৬ জন সদস্য নিহত হন।

দেইর আল-বালাহ শহীদ হাসপাতালে আহতাবস্থায় ভর্তি ওই পরিবারের ১৯ বছর বয়সী মোহাম্মদ আল-তাবাতিবি বলেন, আমার মা ও খালা সেহরির খাবার তৈরি করছিল। তখন বাড়িতে বোমা মারা হয়। এতে আমরা মা, বাবা,খালা, ভাইসহ বাকি সদস্যরা নিহত হন।

এই হামলার বিষয়ে ইসরাইলি সেনাবাহিনী বলেছে, তারা ওই রাতে নুসেইরাত শরণার্থী শিবিরে দুটি ‘সন্ত্রাসী’ স্থাপনা লক্ষ্য করে হামলা চালায়। গত ৭ অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলে হামলা চালিয়ে ১ হাজার ২০০ জনকে হত্যা ও দুই শতাধিক ব্যক্তিকে জিম্মি করে।

এ ঘটনার পর গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরাইল। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৩১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আর আহত হয়েছে ৭২ হাজারেরও বেশি ফিলিস্তিনি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ