1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
"স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান" এই প্রতিপাদ্য মানিকছড়িতে পালিত হ'ল জাতীয় পরিসংখ্যান দিবস - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করেছে বসিক ঈদে মোবাইল কোর্ট নিয়ে মাঠে থাকবে বিআরটিএ-পরিচালক উজিরপুরে পিতার ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে, ২০ লক্ষ টাকার ক্ষতি, থানায় মামলা, ছেলে গ্রেপ্তার ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঈদযাত্রা নিরাপদ করতে খুলনায় বাস টার্মিনাল পরিদর্শনে পুলিশ ও বিআরটি বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত ইউএনও’র শক্তির উৎস্য গ্রাম পুলিশ-স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত)উপ-পরিচালক উপমা ফারিসা উজিরপুরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায়- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে শিশুদের মাঝে উপহার বিতরন করেন- সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু (এমপি) উজিরপুরে ঈদ-উল আযহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ করেন প্রধান অতিথি-সরদার সরফুদ্দিন সান্টু (এমপি)
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

“স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” এই প্রতিপাদ্য মানিকছড়িতে পালিত হ’ল জাতীয় পরিসংখ্যান দিবস

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৯১ 0 বার সংবাদি দেখেছে

 

এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ উদ্যোগে “স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান” Smart statistics, development platform বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ খ্রি. পালিত হয়।

২৭ ফেব্রুয়ারি-২০২৪ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ খ্রি. উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‍্যালি অনুষ্ঠিত হয় ও র‍্যালি শেষে জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে দিবসের তাৎপর্য তুলে ধরে মানিকছড়ি উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা সাদিয়া নুরীয়া’র সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। উপজেলা পরিসংখ্যান অফিসার রাকেশ বিশ্বাস সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বাবুল, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার চৌধুরী মানিকছড়ি থানার তদন্ত অফিসার মো. আজগর, ২নং বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, ৪নং তিনটহরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ৩নং যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন প্রমুখ।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেনসহ উপজেলার সকল ইউপি সদস্য, সদস্যা, বিগত দিনে শুমারীতে অংশগ্রহণকারী তথ্য সংগ্রহ ও সুপারভাইজার এবং গ্রাম পুলিশগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন সামনে আসছে অর্থনৈতিক শুমারী তথ্য সংগ্রহকারীগণ আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহ করবেন এবং তথ্য সংগ্রহকারীকে সঠিক তথ্য প্রদান করার জন্য অনুরোধ করা হয়। আসন্ন অর্থনৈতিক শুমারীকে গুরুত্ব দিয়ে সঠিক তথ্য দিয়ে দেশের উন্নয়ন কাজে সহযোগিতা করবেন। আপনার দেয়া তথ্য বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক গোপন রাখা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ