1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বিশ্বের সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০০ 0 বার সংবাদি দেখেছে

ইরানে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার ৪০তম আসর। এতে বিচারক হিসেবে অংশ নেবেন বাংলাদেশের নন্দিত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী।

বিশ্বখ্যাত কারি শায়খ আহমাদ বিন ইউসুফ আযহারী আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশ-এর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাধীনতার পর প্রথম ব্যক্তি হিসেবে ইরানে অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় অংশ নিতে আগামীকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) ঢাকা ত্যাগ করবেন তিনি।

ইরানের তেহরানে আগামী ১৫ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত হিফজ, কিরাত, তাফসীরসহ মোট ৮টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে ইরানের রাষ্ট্রপতি ইব্রাহীম রাঈসী বিচারকমণ্ডলী এবং প্রতিযোগীদের মাঝে সম্মাননা এবং পুরস্কার প্রদান করবেন।

উল্লেখ্য, ২০১১ সালে আহমাদ বিন ইউসুফ এ প্রতিযোগিতায় বাংলাদেশের পক্ষে অংশ নিয়ে প্রথমবারের মতো কিরাতে ৩য় স্থান অর্জন করেন এবং সারা বিশ্বে বাংলাদেশের নাম উজ্জল করেন। তার এই সফরের মাধ্যমে সারা বিশ্বে লাল সবুজের পতাকা আরও একবার সমুন্নত হবে এবং বাংলাদেশের সম্মান বৃদ্ধি পাবে।

প্রতিযোগিতা শেষে কারি আহমাদ ইউসুফ আগামী ২৪ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও কিরাতের রূপকার কারি মুহাম্মাদ ইউসুফ রহিমাহুল্লাহর বড় ছেলে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ