1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
কাবা শরিফ-মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিল সৌদি - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামৃল্যে বিভিন্ন প্রজাতির সবজির বীজ বিতরণ বরিশাল জেলা তথ্য অফিসের কর্মকর্তাদের সাথে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা অনুষ্ঠিত পরিবহন শ্রমিকদের নিয়ে ব্র্যাকের প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বরিশালের হিজলায় ব্রাকের আয়োজনে শস্য নিরাপত্তা বীমা প্রদান ও বীজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক বরিশালে আন্তর্জাতিক নার্স দিবস পালিত, আলোচনা সভা অনুষ্ঠিত বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত তিমিরকাঠি দারুস সা’আদ কারামাতিয়া খানকাহ শরীফের দোয়া-মাহফিল সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে, লস্কর মোহাম্মদ তসলিম
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

কাবা শরিফ-মসজিদে নববীতে বিয়ে পড়ানোর অনুমতি দিল সৌদি

  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩০ 0 বার সংবাদি দেখেছে

সৌদি কর্তৃপক্ষ হজ ও উমরাযাত্রী ও দর্শনার্থীদের অভিজ্ঞতা সমৃদ্ধ করার উদ্যোগের অংশ হিসেবে মক্কা ও মদিনায় ইসলামের দুটি পবিত্রতম স্থানে বিবাহ পড়ানোর অনুমতি দিয়েছে। স্থান দুটি হলো পবিত্র কাবা শরিফ ও মসজিদে নববী।

সৌদির দৈনিক আল ওয়াতানের বরাতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম গালফ নিউজ।
খবরে বলা হয়েছে, পবিত্র মক্কা ও মদিনায় স্বস্তিতে যেন বিয়ে পড়ানো যায়, সেজন্য এই উদ্যোগ নিয়েছে হজ ও উমরাহ মন্ত্রণালয়।

মাসুদ আল জাবরি নামের সৌদির এক বিবাহ কর্মকর্তা জানিয়েছেন, মসজিদে বিয়ে পড়ানোর ক্ষেত্রে ধর্মীয় সম্মতি আছে। মহানবী হযরত মোহাম্মদ (সা.) একবার এক সহযোগীর বিয়ে মসজিদে পড়িয়েছিলেন।

তিনি আরও জানান, মদিনার যে স্থানীয় মানুষ আছেন তাদের অনেকেই এখনই মসজিদে নববীতে বিয়ের কার্য সম্পাদন করেন। তিনি বলেছেন, ‘বিভিন্ন কারণে মদিনাবাসী এটি করেন। মদিনার অনেক মানুষ ঐতিহ্যগতভাবে বিয়েতে তাদের সব আত্মীয়-স্বজনকে দাওয়াত দেন। বেশিরভাগ সময়ই কনের পরিবার সবার জন্য ঘরে জায়গা করতে পারে না। ফলে মসজিদে মসজিদে নববী বা কাবায় এসে বিয়ে পড়ানো হয়। অনেকের বিশ্বাস মসজিদের বিয়ে পড়ানো হলে সেটি মঙ্গলজনক হয়।’

মসজিদে নববী অথবা কাবা শরিফে যারা বিয়ে পড়াতে আসবেন তাদের কিছু নিয়ম-কানুন মানতে হবে বলে জানিয়েছেন সৌদির এ বিবাহ কর্মকর্তা।

তিনি বলেন, ‘জোরে শব্দ করে মুসল্লিদের মনযোগ নষ্ট করা যাবে না। মসজিদগুলোর পবিত্রতা রক্ষা করতে হবে এবং কফি, মিস্টিসহ অন্যান্য খাবার বেশি পরিমাণে আনা যাবে না।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ