1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
গাজায় ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক নিহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরের ব্র‍্যাক এর উদ্যোগে গৌরনদীর উপজেলার সরিকলে পাওয়ার টিলার ও ধান মাড়াই মেশিন বিতরণ সম্পত্তি বিরোধকে কেন্দ্র করে হামলার অভিযোগ, আদালতে মামলা ভোলার বোরহানউদ্দিনে চাঞ্চল্যকর হত্যা মামলার দুই আসামি গ্রেফতার বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের কৌশলগত পরিকল্পনা বাস্তবায়নে আলোচনা সভা বাকেরগঞ্জে গৃহবধূকে যৌন হয়রানির অভিযোগে দানিসুর রহমান লিমন গ্রেফতার উজিরপুরে ব্র‍্যাক এর উদ্যোগে বিনামূল্যে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ বরিশালে সিসিটিভির নজরদারিতে অপরাধীদের পালানোর পথ, এক মাসে ৯০৯ গ্রেফতার বাকেরগঞ্জের চরামদ্দিতে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত বরিশালে ডিবি পুলিশের অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ আটক ১
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

গাজায় ইসরায়েলি হামলায় ১২০ সাংবাদিক নিহত

  • প্রকাশিত : রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৭ 0 বার সংবাদি দেখেছে

ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও এক সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে তিন মাসের বেশি সময়ের এই যুদ্ধে ১২০ জন সাংবাদিক নিহত হয়েছেন।

নতুন নিহত সাংবাদিকের নাম ইয়াদ আহমাদ আল-রাওয়াগ। তিনি সাউত আল-আকসা রেডিওর উপস্থাপক ছিলেন।
এক বিবৃতিতে আল-আকসা রেডিও জানিয়েছে, গত শুক্রবার নুসিরাত শরণার্থী শিবির এলাকায় ইয়াদ আহমাদের বাড়ি নিশানা করে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এই হামলায় তিনি ও তার পরিবারের সদস্যরা প্রাণ হারিয়েছেন।

২০২১ ও ২০২২ সালে সারা বিশ্বে যত সাংবাদিক নিহত হন মাত্র তিন মাসে গাজায় তার চেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন। স্থানীয় ও আন্তর্জাতিক তথ্য অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালে বিশ্বব্যাপী ১০৯ জন সাংবাদিক নিহত হয়েছেন। অন্যদিকে ৭ অক্টোবর থেকে গাজায় অন্তত ১২০ ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন।

গাজার জনসংযোগ দপ্তরের দাবি, গাজায় ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করছে ইসরায়েলি সেনারা। যুদ্ধ নিয়ে ফিলিস্তিনি কণ্ঠকে নীরব ও সত্যকে আড়াল করতে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে খবর ও তথ্য পৌঁছাতে বাধা দিতে তারা এসব করছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ