1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
আরও আগে মহানবীর জীবনী না পড়ে বড় ভুল করেছি: আসিফ নজরুল - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ উদযাপিত। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা বরিশালের প্রখ্যাত প্যাথলজিস্ট ডা. বিশ্বাস আর নেই বরিশালে লেবার পার্টির প্রতিনিধি সভা অনুষ্ঠিত  মহাসমাবেশ উদযাপন উপলক্ষে বরিশালে নিসচার প্রস্তুতি সভা বরিশালে আওয়ামী লীগ ও জামায়াত সংশ্লিষ্টদের গঠিত কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন উজিরপুরে বিএনপি নেতার সাইনবোর্ড ভাংচুর, হত্যার হুমকি.জমি দখলের পায়তারা উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মুন্না, সদস্য সচিব সিয়াম উজিরপুরে মুন্ডপাশা গ্রামে নতুন শিকারপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ২ টি গাভী গরু চুরি পলাশপুর কাজীর গোরস্থানে খাদেম নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

আরও আগে মহানবীর জীবনী না পড়ে বড় ভুল করেছি: আসিফ নজরুল

  • প্রকাশিত : রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০২ 0 বার সংবাদি দেখেছে

মহানবী হযরত মুহাম্মদকে (সা.) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আসিফ নজরুল।

রোববার বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই স্ট্যাটাসটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

‘আমার জীবনের একটা বড় সময় কেটেছে ধর্মীয় বই না পড়ে। এখন যখন পড়ি, বিশেষ করে আমাদের প্রিয় মহানবীর (সা.) জীবনী, মনে হয় কি বিরাট ভুল করেছি।

উনি কি শুধু মহানবী ছিলেন? প্রায় ৭/৮টা উনার জীবনীগ্রন্থ পড়েছি। এর মধ্যে আছে ক্যারেন আর্মস্ট্রং, মার্টিন লিংস, আদিল সালাহির মতো স্বনামধন্য লেখকদের বই। উনার সম্পর্কে আগের চেয়ে অনেক বেশ জানি এখন।

আমাদের মহানবী (সা.) শুধু শ্রেষ্ঠ নবী ছিলেন না; তিনি ছিলেন একজন অসাধারণ সমরনায়ক, রাষ্ট্রনায়ক এবং দলনেতা। তিনি যে রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন তার মতো শান্তিময়, কল্যাণকর ও মানবিক রাষ্ট্র পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। উনার বিনয়, সততা, পরোপকার, দয়া ও ক্ষমাশীলতা ছিল তুলনাহীন।

আমাদের এক শ্রেণির শিক্ষিত মানুষ উনার গুণগান শুনতে অস্বস্তি বোধ করেন। আরেক শ্রেণি না জেনে মন্তব্য করেন।
আল্লাহর কাছে শোকর করি, আমি দেরিতে হলেও মহানবীর (সা.) ওপর পড়াশোনা করছি। যদি আমার ভাগ্যে থাকে, কিশোর পাঠকদের উপযোগী করে উনার জীবনী রচনারও ইচ্ছা রাখি। আপনারা আমার জন্য দোয়া করবেন।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ