1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, বিপর্যস্ত জনজীবন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল-৪ : কে হাসবে শেষ হাসি ? উজিরপুরের হারতায় আদালতের নিষেধাজ্ঞা ও মামলা চলমান অবস্থায় ইজারা কার্যক্রমের ঘোষণা,ক্ষুব্ধ সংখ্যালঘু পরিবার ও ব্যবসায়ীরা বাকেরগঞ্জে শেষ সময়ে দাঁড়িপাল্লা সমর্থকদের বিশাল গণমিছিল উজিরপুরে বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টুর নির্বাচনী উঠান বৈঠকে লক্ষ জনতার ঢল, সমর্থন দিলেন এনপিপির প্রার্থী বাকেরগঞ্জে দাঁড়িপাল্লার গণজোয়ার সৃষ্টি হয়েছে : বাবর উজিরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে সংবাদ সম্মেলনে নির্বাচন থেকে সরে দাড়ালেন- এমপি প্রার্থী আবুল কালাম আজাদ বাদল উজিরপুরের বামরাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুগাকাঠী গ্রামে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত উজিরপুরে ওটরা ইউনিয়নের উঠান বৈঠকে ভোট চাইলেন ওটরা বাসির কাছে – এস সরফুদ্দিন সান্টু দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের থেকে বাকেরগঞ্জবাসী মুক্তি চায় : মাহমুদুন্নবী
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

ঘন কুয়াশায় দেখা নেই সূর্যের, বিপর্যস্ত জনজীবন

  • প্রকাশিত : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ২২৫ 0 বার সংবাদি দেখেছে

ঘন কুয়াশা আর শীতে ব্যাহত হচ্ছে জনজীবন। বুধবার সন্ধ্যা থেকেই কুয়াশায় আচ্ছন্ন পিরোজপুর জেলার বিভিন্ন উপজেলা। দুপুরে হালকা রোদ বের হলেও সকালে ও সন্ধ্যায় কুয়াশাচ্ছন্ন এ অঞ্চল। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রোববার (১৪ জানুয়ারি) বেলা ১১টা বাজলেও সূর্যের দেখা নেই। গত বুধবার ভোর থেকেই ঘন কুয়াশায় জেঁকে বসেছে শীত। বেলা যত বাড়ছে ততই কুয়াশা বাড়ছে। এতে করে ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।

জানা গেছে, জীবিকার সন্ধানে ঘর থেকে বের হওয়া মানুষ সাধ্য অনুযায়ী গায়ে জড়িয়ে নিচ্ছেন গরম কাপড়। কারো কারো গরম কাপড় না থাকায় হালকা কাপড় পরে বেরিয়ে পড়ছেন কাজের সন্ধানে। শীতের কারণে অনেকে কাজে যেতে পারছে না।

হঠাৎ চলে আসা এই ঠান্ডার সাথে মানিয়ে নিতে কিছুটা হিমশিম খাচ্ছে মানুষ। ঠান্ডা আর ঘন কুয়াশায় পিরোজপুরের চর ও বিল অঞ্চলের মানুষের কষ্ট বেড়েছে। অনেকে অসুস্থ হতেও শুরু করেছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধরা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। গত সপ্তাহেও কুয়াশা আর শীতের পরে কয়েকদিন ছিল উষ্ণ আবহাওয়া। হঠাৎ করে গত তিন দিন যাবত আবার শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। দিন দিন তাপমাত্রা আরো কমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নাজিরপুর উপজেলার দিনমজুর শুকুর আলী ও মোছালেম শেখ জানান, প্রচুর শীত পড়েছে। শীতের কারণে কাজে যেতে পারছি না। কাজ না করলে আমাদের সংসার চলবে না। নদী ও বিলাঞ্চলের বাসিন্দারা জানান, প্রচণ্ড শীত ও কুয়াশা পড়েছে। সূর্যের দেখা নাই। শীত বাড়লে শিশু ও বৃদ্ধদের অনেক কষ্ট হয়।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ