1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বাবুগঞ্জে সারে ৭ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেলো ১৫ জন শ্রমিক! - Barishal janapad ।। বরিশাল জনপদ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বাবুগঞ্জে সারে ৭ লাখ টাকা জরিমানা দিয়ে ছাড়া পেলো ১৫ জন শ্রমিক!

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩১৮ 0 বার সংবাদি দেখেছে

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জে নদী পাড়ের মাটি কেটে বিভিন্ন ইট ভাটায় দেওয়ার অপরাধে ১৫ জন শ্রমিককে অর্থ দন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ৩টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়েছে।
১৫ জনকে ৫০ হাজার টাকা করে মোট ৭লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুসারে এ অর্থদন্ড দেওয়া হয় বলে তিনি জানিয়েছেন।
জানাযায়, শুক্রবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেদারপুর ইউনিয়নের জম্বিলা খাতুন মাদ্রাসা ও কাশিগঞ্জ বাজার সংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটা অবস্থায় ৩ টি ট্রলারসহ ১৫ জনকে আটক করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিলা রহমান পরিচালিত ভ্রাম্যমান আদালত। আদালতের কার্যক্রম শেষ হয় রাত সারে ১০টায়।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন, আমিরুল ইসলাম (২৩), বাবুল গাইন(২৭), সিরাজুল ইসলাম (৩৬), মনিরুল সরদার (৪০), জাকির গাজী(২৫), শাহিন সরদার (৩৬), আসাদুল (৩৫), ইয়াকুব (৩০), নজরুল ইসলাম (৪৫), রায়হান সরদার (৪০), মনিরুল ইসলাম (৪২), আল আমিন (৩৪), আসাদুল(৩৬), ইউনুচ (৫১), অজিয়র (৩৫)। এরা সবাই সাতক্ষীরা জেলার আশাসনি উপজেলার বাসিন্দা।
উল্লেখ্য যে তারা সবাই বাবুগঞ্জের ফাতেমা ব্রিক্সের শ্রমিক।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ