1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ৪ কেজি গাজা ও ১৫০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক  - Barishal janapad ।। বরিশাল জনপদ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করেন সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু তথ্যের কোন বিকল্প নেই, তথ্য সভার অধিকার বরিশালে বিভাগীয় আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণকাজের উদ্বোধনকালে -তথ্যমন্ত্রী সিনিয়রদের সঙ্গে দেখা করতে গিয়ে বখাটেদের হাতে গণিত বিভাগের ৪ শিক্ষার্থী মারধরের শিকার গ্রেপ্তারি পরোয়ানায় হানিট্র্যাপের সদস্য জি এম রিয়াজ আটক বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার মাদকের বিরুদ্ধে লড়াই শুধু পুলিশের নয়। এটি পরিবার, সমাজ, রাষ্ট্র, আইনজীবী ও আদালত সবার সম্মিলিত দায়িত্ব। গোল্ডেন এ প্লাসে উজ্জ্বল বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের সুবাহ ইসলাম সড়ক দুর্ঘটনায় হতাহতের পরিবারের পাশে দাঁড়ালেন ববি ছাত্রদল নেতা বরিশালে আন্তর্জাতিক যুব দিবস পালিত উজিরপুরে সরকারি জমি দখলের অভিযোগ ‘ভিত্তিহীন’, প্রতিবাদ বিএনপি নেতা ফিরোজের
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ৪ কেজি গাজা ও ১৫০ পিস ইয়াবা সহ ৩ মাদক কারবারি আটক 

  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৪২২ 0 বার সংবাদি দেখেছে

এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধি : ঢাকা – বরিশাল মহাসড়কের বরিশালের উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে পরিবহনে অভিযান চালিয়ে ৪ কেজি গাজা ও ১৫০ ইয়াবা সহ ৩ মাদক কারবারিকে আটক করেছে বরিশাল বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা । ১২ জানুয়ারি শুক্রবার রাত ৮ টার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশাল এর সহকারী পরিচালক জনাব মো: এনায়েত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে রেইডিং পার্টি গঠন করে বরিশাল জেলার উজিরপুর উপজেলার ইচলাদী বাস স্ট্যান্ডে গাড়ী তল্লাশীকালে ঢাকা টু বরিশাল মহাসড়কের উপর ঢাকা হতে বরিশালগামী গুনগুন ট্রাভেলস (যার নং-ঢাকা মেট্রো ব -১৫- ৮৭০৭) পরিবহন যাত্রীদের তল্লাশি করে ৩ যাত্রীকে আটক করে। মোঃ সবুজ হাওলাদার (২৮) পিতা- মৃত আনসার আলী হাওলাদার , গ্রাম – চর কাউয়া, উপজেলা – বরিশাল সদর, জেলা – বরিশাল মো: বিপ্লব, পিতা – মো: আব্দুল হান্নান, গ্রাম- দৌলতপুর, উপজেলা – কুমিল্লা সদর , জেলা- কুমিল্লা,২ জনকে পেটের সাথে পেঁচানো ৪ কেজি গাজাসহ গ্রেফতার করে। মো: জাহাঙ্গীর হোসেন (৪৮), পিতা-মৃত ইদ্রিস মিয়া,গ্রাম- শুভপুর, উপজেলা – কুমিল্লা সদর, জেলা- কুমিল্লা গ্রেফতার করেন। গাজাসহ গ্রেফতারকৃত ২ আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট সহকারী পরিচালক মো: আব্দুল মজিদ ও ইয়াবা সহ গ্রেফতারকৃত ১ আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট পরিদর্শক মো: সিদ্দিকুর রহমান বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ২ টি নিয়মিত মামলা রুজুর করেন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ