1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
স্থানীয়দের হামলায় ববির ৬ শিক্ষার্থী আহত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

স্থানীয়দের হামলায় ববির ৬ শিক্ষার্থী আহত

  • প্রকাশিত : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২১৯৯ 0 বার সংবাদি দেখেছে

ববি প্রতিনিধি: স্থানীয়দের হামলায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছয় শিক্ষার্থী আহত হবার ঘটনা ঘটেছে। রূপাতলী নামক স্থানে একটি রেস্টুরেন্টে খাবার খেতে বসা নিয়ে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।আহতরা বর্তমানে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৭ই জানুয়ারি) দুপুরে বেলা তিনটার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন আহত শিক্ষার্থীরা।

এ ঘটনায় আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৮ – ১৯ শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, ইংরেজি বিভাগের তানজিদ মঞ্জু, রসায়ন বিভাগের নাহিদ রাফিন, হিসাববিজ্ঞান বিভাগের শরিফুল ইসলাম, ইতিহাস ও সভ্যতা বিভাগের ফারদিন খান এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষের কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হৃদয় হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলাম এবং ফারদিন খান প্রাথমিক চিকিৎসা নিয়ে হলে ফিরলেও বাকিরা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন।

এ ব্যাপারে আহত শিক্ষার্থী শরিফুল ইসলাম বলেন, ক্যান্টিন ও ক্যাফেটেরিয়া বন্ধ থাকায় আমরা কয়েকজন বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রূপাতলী নামক স্থানে দুপুরের খাবার খেতে যাই। রেস্টুরেন্টে বসার পর হুট করে স্থানীয় কাউন্সিলরের কিছু অনুসারী সেখানে উপস্থিত হয় এবং দ্রুত খাওয়া শেষ করে টেবিল ছাড়তে বলে। তাদের আচরণে আমাদের খারাপ লাগলে এভাবে কথা বলার কারণ জিজ্ঞেস করতেই আমাদের ওপর চড়াও হয় তারা। এসময় বিশ্ববিদ্যালয়ের ফেসবুক গ্রুপে পোস্ট দিয়ে  সাহায্যের জন্য আবেদন জানাই আমরা।

আরেক আহত শিক্ষার্থী হৃদয় হোসেন জানান, আমাদের কিছু ভাই রূপাতলীতে বখাটে যুবকদের হাতে হেনস্তার শিকার হয়েছে এমন সংবাদ ফেসবুকে দেখে দ্রুত সেখানে যাই আমি। এসময় আগে থেকেই বিপুল সংখ্যক স্থানীয় যুবক সেখানে উপস্থিত ছিলো। যাবার সঙ্গে সঙ্গে আমার ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা করা হয়। এতে আমি মাথায় গুরুতর আঘাত পাই। পরে কয়েকজন গণমাধ্যমকর্মী আমাকে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ আবদুল কাইয়ুম রোববার রাতে জানান, আমাদের কিছু শিক্ষার্থী স্থানীয়দের দ্বারা হামলার শিকার হয়েছে শুনে সঙ্গে সঙ্গে আমি হাসপাতালে ছুটে গেছি। তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নিয়েছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথেও কথা হয়েছে। ঘটনাস্থলের স্থানীয় কাউন্সিলের সঙ্গেও কথা বলার চেষ্টা চলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে। ##

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ