1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
প্রধানমন্ত্রীর জনসভায় আ.লীগের দু'পক্ষের সংঘর্ষে নিহত১, আহত ৪০ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বরিশাল প্রেসক্লাবের অবকাঠামো উন্নয়নে বিসিসি প্রশাসক শিরীনের নির্দেশে প্রকৌশলীদের পরিদর্শন উজিরপুরে মৎস্য চাষীদের উপকরণ ও গাছের চাড়া বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা – মোঃ আলী সুজা উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রধানমন্ত্রীর জনসভায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত১, আহত ৪০

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৯৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা উপলক্ষে বরিশাল বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আয়োজিত আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘ‌র্ষে নিহত ১ জনসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১০ জন‌কে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে জড়িয়েছেন বরিশাল ৪-আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদ এবং স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী বর্তমান এমপি পঙ্কজ দেবনাথে অনুসারীরা। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা শুক্রবার বিকেল ৩টার দিকে মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই সংঘাতে মেতে ওঠে ওই দু’গ্রুপের সমর্থকরা। পঙ্কজ না‌থের সমর্থকরা অভিযোগ করেন, শান্তিপূর্ণভাবে মি‌ছিল নি‌য়ে সমা‌বেশস্থ‌লে প্রবেশের পরপরই শাম্মী আহ‌ম্মে‌দের লোকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর অত‌র্কিত হামলা চালায়। এ সময় তাদের কয়েকজন কর্মী মাথা ফেটে গেছে। রাজনৈ‌তিক প্রতি‌হিংসা থেকেই এই হামলা করা হ‌য়ে‌ছে জা‌নি‌য়ে তিনি হামলাকারীদের বিচার দাবি ক‌রেন। অপরদিকে শাম্মী আহ‌ম্মে‌দের অনুসারীরা সাংবাদিকদের কাছে দাবি করেন, তেমন কিছু হয়‌নি। তবে প্রাগ্রাম শেষে বিভিন্ন রাস্তার মোড়ে এ ঘটনার জেড় ধরে পুনরায় মারামারি ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছে এক সূত্র। খোঁজ নিয়ে জানা গেছে নিহত ব্যক্তি হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম। হিজলা উপজেলা আওয়ামী লীগের নেতারা অভিযোগ করে বলেন নিহত ব্যক্তি নৌকার কর্মী । নৌকার ব্যানারে মিছিলে আসায় পংকজ নাথ এর কর্মীরা তাকে মারধর করায় সে মারা যায়। অপরদিকে বরিশাল-৫ আসনের প্রার্থীদের সমর্থকদের মধ্যে হামলা হবে কিনা ? তা নিয়েও অনেকে উদ্বিগ্ন। তবে এখন পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে আইন শৃঙ্খলা বাহীনির সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ