1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
হাতিয়ার মেঘনার পাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ উজিরপুরে হতদরিদ্রদের অটো ভ্যান প্রদান করেন ইউএনও- মোঃ আলী সুজা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

হাতিয়ার মেঘনার পাড় থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭১ 0 বার সংবাদি দেখেছে

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীর পাড় থেকে এক অজ্ঞাত নারীর বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক লাশের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

বুধবার (২০ ডিসেম্বর) সন্ধার আগে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজারের পশ্চিম পাশে মেঘনা নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধার আগে উপজেলার সোনাদিয়া ইউনিয়নের চরচেঙ্গা বাজার সংলগ্ন মেঘনা নদীর পাড়ে জোয়ারের পানির সাথে একটি বস্তা ভেসে আসে। স্থানীয়রা বস্তাটি খুলে এক অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। তার শরীরে একটি লাল কাপড় ছিল। পরবর্তীতে স্থানীয়রা হাতিয়া থানা পুলিশকে বিষয়টি অবহিত করে।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জিসান আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখনো মরদেহের পরিচয় জানা যায়নি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি জোয়ারের পানিতে এখানে ভেসে এসেছে। সুরতহাল রিপোর্ট পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ