1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে বরিশালের রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

  • প্রকাশিত : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩০৭ 0 বার সংবাদি দেখেছে

 

নিউজ ডেস্ক:  ১৪ ডিসেম্বর বাঙালি জাতির জন্য কলঙ্কময় দিন এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধা শূন্য করার লক্ষ্যে গণহত্যা চালায়। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে যথাযথ মর্যাদায় দিনটি উদযাপন করা হয়। সকালে ত্রিশ গোডাউন বদ্ধভূমিতে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সকাল ১১ টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ শওকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়াহিদুল ইসলাম বিপিএম পুলিশ সুপার বরিশাল, হাসান মোঃ শওকত আলী অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ, মোঃ শফিকুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজির কার্যালয়, বরিশাল, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতিকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন। পরে অতিথিরা ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসের বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ