1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল ২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন ফরম জমা - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে প্রশাসনের উদ্যোগে বাংলা নব বর্ষবরণ উৎসব উদযাপন,প্রধান অতিথি-এমপি সরফুদ্দিন সান্টু “কাগজে-কলমে নয়, বাস্তবেই আধুনিক পৌরসভা গড়ে তুলবো”—উজিরপুরে মেয়র প্রার্থী অ্যাডভোকেট সুমন ঝালকাঠির রাজাপুরে হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল বরিশাল খোকন “ল‌‌” একাডেমি থেকে উত্তীর্ণ হওয়া নবীন আইনজীবীদের ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উজিরপুরে স্বামীর মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে স্ত্রী-সন্তানদের সংবাদ সম্মেলন উজিরপুরে মাদক বিক্রি বাধা দেয়ায় ছাত্রদল নেতার উপর মাদক ব্যবসায়ীদের হামলা উজিরপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুর ওটরা ইউনিনের চেয়ারম্যান হিসাবে মোঃ মাসুদ মোল্লার বিকল্প নাই দাবী এলাকাবাসীর উজিরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল ২ আসনে ১২ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ২৮৩ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২, উজিরপুর-বানারীপাড়া আসনে মনোনয়ন জমার শেষ দিনে আওয়ামীলীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ ১২ প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন। ৩০ নভেম্বর বৃহস্পতিবার উজিরপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট ৫ প্রার্থী, বানারীপাড়ায় ১ জন প্রার্থী ও বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট ৬ প্রার্থী তাদের মনোনয়ন ফরম দাখিল করেছেন। বরিশাল-২ আসন থেকে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি এ্যাডঃ তালুকদার মোঃ ইউনুস মনোনয়ন পত্র জমা দেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য মোঃ আনিচুর রহমান, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম. জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম শিপন মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি অসিম কুমার ঘরামী, বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মাওলাদ হোসেন সানাসহ নেতাকর্মী। এছাড়াও জাতীয় পার্টি থেকে প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন তাপস, রনজিৎ কুমার বাড়ৈ, কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীকের প্রার্থী বিশিষ্ট সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, জাকের পার্টির গোলাপ প্রতীকের প্রার্থী মোঃ স্বপন মৃধা মনোনয়ন ফরম দাখিল করেন।
এদিকে বানারীপাড়ায় মনোনয়ন ফরম দাখিল করেন শের-ই-বাংলার দৌহিত্র স্বতন্ত্র প্রার্থী ফাইয়াজুল হক রাজু। বরিশাল জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন ফরম দাখিল করেন। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির আরেক প্রার্থী জহিরুল ইসলাম টুটুল, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ শাহেব আলী মনোনয়ন ফরম দাখিল করেন। তৃনমুল বিএনপির প্রার্থী আলহাজ্ব মোঃ শাজাহান, স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুল ইসলাম, জাতীয় পার্টির জেপি মন্জু, গ্রুপ ব্যারিষ্টার আলবার্ট বাড়ৈ মনোনয়ন ফরম দাখিল করেছেন বলে জানাগেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ