1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশাল যুব ফোরামের কমিটি গঠন - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা দুই সাংবাদিকের ওপর হামলা: জাতীয় সাংবাদিক সংস্থার নিন্দা ও উদ্বেগ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা এসএসসি পাস ৩ বন্ধু নিহত হাসপাতালে সাংবাদিক বেলায়েত বাবলুর পাশে জাতীয় সাংবাদিক সংস্থা উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছ কাটার অভিযোগ, জমি দখলের চেষ্টা নেছারাবাদে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরুজ্জামান গ্রেফতার উজিরপুরে আওয়ামীলীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের বিক্ষোভ ও সমাবেশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশাল যুব ফোরামের কমিটি গঠন

  • প্রকাশিত : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৪১৯ 0 বার সংবাদি দেখেছে

নিউজ ডেস্ক:বরিশাল যুব ফোরামের কমিটি গঠন হয়েছে।নগরীর চাঁদমারি ব্যাপ্টিস্ট মিশন সাবসেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির সহযোগীতায় বরিশাল যুব ফোরামের নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে তৃতীয়বারের মত সভাপতি নির্বাচিত হয় মো:আবু সুফিয়ান শেখ,সহ-সভাপতি নির্বচিত হয় সাওদা বিনতে সাজ্জাদ ইলমা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত ও কোষাধ্যক্ষ পদে আয়শা আফরোজ প্রিতি নির্বাচিত হয়, এছাড়া সদস্য পদে রবিউল ইসলাম,যোসেফ রবিন পাল, মারুফা আক্তার মিম,নুসরাত জাহান রিমি,আরিয়ান ইসলাম মামুন, ও নাদিয়া তুল মুনা জয়লাভ করেন।সর্বমোট ১১সদস্য বিশিষ্ট কমিটি গঠন হয়
এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপির ফিল্ড এ্যাডভোকেসি কো-অর্ডিনেটর মোসা: বিউটি কুইন, স্পনসরশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার লিজা সরকার।

উল্লেখ্য বরিশাল যুব ফোরাম বরিশালের শিশু ও যুব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে।
এছাড়া জেন্ডার-ইকুয়ালিটি, জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতন করেছে। শারীরিক ও মানসিকভাবে অসমর্থ ব্যক্তির কল্যাণ, সমাজবিরোধী কার্যকলাপ থেকে মানুষকে বিরত রাখা, সামাজিক শিক্ষা, ভিক্ষুক ও দুস্থদের কল্যাণ, বালবিয়ে প্রতিরোধ, ঝরে পড়া শিশুকে বিদ্যালয়মুখী করা, যুবকদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। শিশুর জন্য বাজেট বরাদ্দে প্রতি বছর স্থানীয় সরকারের সঙ্গে সভা-সেমিনার করে। শিশুর মানসিক স্বাস্থ্যের পাশাপাশি মেয়েদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও শিশুর মেধা বিকাশে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। জলবায়ু পরিবর্তন রোধে কাগজের কলম, বৃক্ষরোপণ, প্লাস্টিকের পুনর্ব্যবহারেও কাজ করেন। প্রতি বছর শিশুদের মাঝে ঈদ উপহার, শীতবস্ত্র বিতরণ, দুর্যোগকালীন সেবামূলক কাজ করে সংগঠনটি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ