1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৪৭ জেলে নিখোঁজসহ ৪৪০টি ঘেরের মাছ ও পোনা ক্ষতিগ্রস্ত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৪৭ জেলে নিখোঁজসহ ৪৪০টি ঘেরের মাছ ও পোনা ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩০৫ 0 বার সংবাদি দেখেছে

 

রবিউল ইসলাম রবি: পটুয়াখালী ও বরগুনায় ৬ টি ট্রলার ডুবিতে ৪৭ জন জেলে নিখোঁজের পাশাপাশি বরিশালসহ দক্ষিণাঞ্চলে ৪৪০টি মাছের ঘের থেকে ৯৫ মেট্রিক টন মাছ ও পোনা ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। মাছ ও নৌকা-ট্রলারে প্রায় পৌনে ৪ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। তিনি বলেন,

পিরোজপুর জেলায় সাড়ে ৩৩ হেক্টর জমিতে থাকা ১১৬টি পুকুর/দিঘী থেকে ৩৩ মেট্রিক টন মাছসহ অনান্য ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা।

ভোলা জেলায় ১ জেলে নিখোঁজসহ ৩১টি নৌকা-ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৪৯টি মাছের ঘের থেকে প্রায় আড়াই মেট্রিক টন মাছসহ ৬ লক্ষ ৫ হাজার টাকার পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ হেক্টর জমিতে ছিল ওই ঘেরগুলো।আর্থিকভাবে ক্ষতির পরিমাণ ৭৮ হাজার ৭৭ লক্ষ টাকা।

পটুয়াখালী জেলায় ৪টি ট্রলার ডুবির ঘটনায় ৩২ জেলে নিখোঁজ রয়েছে। এ জেলায় সর্বমোট ৫০ লক্ষ টাকা।

বরগুনা জেলায় ২টি ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলে নিখোঁজ রয়েছে। ১৮ হেক্টর জমিতে থাকা ৮০টি টি মাছের ঘের থেকে ৫ মেট্রিক টন মাছসহ মোট ৫৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বরিশাল জেলায় প্রায় সাড়ে ১৫ হেক্টর জমিতে থাকা ১৯৫টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ মেট্রিক টন মাছ। যার মূল্য সাড়ে ৮২ লক্ষ টাকা। তবে

ঝালকাঠি জেলায় মাছের ঘের ও নৌকা-ট্রলারে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ