1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
৪৭ জেলে নিখোঁজসহ ৪৪০টি ঘেরের মাছ ও পোনা ক্ষতিগ্রস্ত - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুর প্রেসক্লাব সভাপতির মায়ের ইন্তেকাল, এমপি সান্টুসহ বিভিন্ন মহলের শোক বরিশাল মহানগর যুবদলের উদ্যোগে স্মরণকালের অন্যতম বৃহৎ আনন্দ মিছিল বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডে সন্ধ্যা নামলেই মাদকের আসর, ছিনতাই-চুরিতে অতিষ্ঠ এলাকাবাসী উজিরপুরে সাংবাদিক সেন্টুর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে উজিরপুর প্রেসক্লাবের প্রতিবাদ সভা সশস্ত্র বাহিনীকে দক্ষ ও স্বনির্ভর হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে: জিওসি সাজেদুর রহমান ত্যাগ ও সাংগঠনিক দক্ষতায় আলোচনায় আলহাজ্ব নুরুল আমিন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ১৩ নেতাকে বহিষ্কার র‌্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বৃষ্টি উপেক্ষা করে দিনভর নানা আয়োজনে পালিত হলো ৫৮তম এসবিএমসি ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

৪৭ জেলে নিখোঁজসহ ৪৪০টি ঘেরের মাছ ও পোনা ক্ষতিগ্রস্ত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ৩৫৮ 0 বার সংবাদি দেখেছে

 

রবিউল ইসলাম রবি: পটুয়াখালী ও বরগুনায় ৬ টি ট্রলার ডুবিতে ৪৭ জন জেলে নিখোঁজের পাশাপাশি বরিশালসহ দক্ষিণাঞ্চলে ৪৪০টি মাছের ঘের থেকে ৯৫ মেট্রিক টন মাছ ও পোনা ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। মাছ ও নৌকা-ট্রলারে প্রায় পৌনে ৪ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস। তিনি বলেন,

পিরোজপুর জেলায় সাড়ে ৩৩ হেক্টর জমিতে থাকা ১১৬টি পুকুর/দিঘী থেকে ৩৩ মেট্রিক টন মাছসহ অনান্য ক্ষতির পরিমাণ ১ কোটি টাকা।

ভোলা জেলায় ১ জেলে নিখোঁজসহ ৩১টি নৌকা-ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৪৯টি মাছের ঘের থেকে প্রায় আড়াই মেট্রিক টন মাছসহ ৬ লক্ষ ৫ হাজার টাকার পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪ হেক্টর জমিতে ছিল ওই ঘেরগুলো।আর্থিকভাবে ক্ষতির পরিমাণ ৭৮ হাজার ৭৭ লক্ষ টাকা।

পটুয়াখালী জেলায় ৪টি ট্রলার ডুবির ঘটনায় ৩২ জেলে নিখোঁজ রয়েছে। এ জেলায় সর্বমোট ৫০ লক্ষ টাকা।

বরগুনা জেলায় ২টি ট্রলার ডুবির ঘটনায় ১৪ জেলে নিখোঁজ রয়েছে। ১৮ হেক্টর জমিতে থাকা ৮০টি টি মাছের ঘের থেকে ৫ মেট্রিক টন মাছসহ মোট ৫৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বরিশাল জেলায় প্রায় সাড়ে ১৫ হেক্টর জমিতে থাকা ১৯৫টি মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৫ মেট্রিক টন মাছ। যার মূল্য সাড়ে ৮২ লক্ষ টাকা। তবে

ঝালকাঠি জেলায় মাছের ঘের ও নৌকা-ট্রলারে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ