1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
বরিশালে অস্রসহ ৪ ডাকাত সদস্য গ্রেফতার - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে দুঃস্থদের মাঝে চাল ও বিভিন্ন জাতের গাছের চাড়া বিতরণ করেন – সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু এমপি আধুনিক বর্জ্য ব্যবস্থাপনায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে চুক্তি করেছে বসিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বরিশাল জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় উজিরপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী কবির হোসেন মৃধার অকাল মৃত্যুতে এমপি সরফুদ্দিন সান্টুর শোক বরিশাল কিডস ক্যাম্পাসে বর্ণাঢ্য আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সম্মেলন অনুষ্ঠিত উজিরপুরের নরসিংহা আব্বাস হাজীর বাড়িতে হামলা ও ইভটিজিং-এর প্রতিবাদে সংবাদ সম্মেলন উজিরপুরে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুর পৌরসভায় শিক্ষা-প্রতিষ্ঠানে বৃক্ষরোপন কর্মসুচির শুভ উদ্বোধন করেন-এসিল্যান্ড মহেশ্বর মন্ডল উজিরপুরে নরসিংহা ৫১ নং প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকা বাসীর মানববন্ধন
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

বরিশালে অস্রসহ ৪ ডাকাত সদস্য গ্রেফতার

  • প্রকাশিত : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ৩৯৪ 0 বার সংবাদি দেখেছে

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় একের পর ডাকাতির ঘটনায় চারজন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এঘটনায় বুধবার দুপুরে জেলা পুলিশের সন্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম। তিনি বলেন, বাকেরগঞ্জ উপজেলার ৪নম্বর দুধল ইউনিয়নের চাটরা গ্রামে ২০ অক্টোবর রাতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য রফিকুল ইসলাম খলিফার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। সেই ঘটনায় বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন রফিকুল ইসলাম।

মামলার সূত্র ধরে আসামিদের ধরতে অভিযান চালায় বরিশাল জেলা পুলিশ। অভিযান চালিয়ে চারজন ডাকাতকে গ্রেপ্তার করেন তারা। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতরা হলেন- দুধল ইউনিয়নের চাটরা গ্রামের বাদল খানের ছেলে মুছা খান (২১), একই গ্রামের নুর মোহাম্মদ খলিফার ছেলে পলাশ খলিফা (৩৩), সরসী গ্রামের জালাল শিকদারের ছেলে সাগর শিকদার (২৩) ও আজিজ খানের ছেলে মাসুদ খান (৪০)। তাদের কাছ থেকে ডাকাতির মালামাল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন পুলিশ। গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ