1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি - সান্টু - Barishal janapad ।। বরিশাল জনপদ
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু কবিরাজির আড়ালে কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক ও ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগ, প্রধান অভিযুক্ত গ্রেফতার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি গঠন, সভাপতি রিমন, সম্পাদক মোর্শেদ,সাংগঠনিক বেলাল উজিরপুরে বিএনপি ও এমপি সান্টুকে নিয়ে উদ্দেশ্য প্রোণোদিত অপপ্রচাররের বিরুদ্ধে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন উজিরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের ব্রেস্ট ফিডিং কর্ণার শুভ উদ্বোধন করেন শরফুদ্দিন আহমেদ সান্টু – এমপি উজিরপুরে জাতীয় যুব দিবস পালিত উজিরপুরে ৭৭ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল ও পোশাক বিতরণ দারাজের ‘টপ অ্যাফিলিয়েট অ্যাওয়ার্ড’ ও ‘অ্যাফিলিয়েট স্টার’ সম্মাননা অর্জন করলেন তরুণ ফ্রিল্যান্সার আসিফ আলী উজিরপুরের সন্ধ্যা নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রোমাঞ্চকর নৌকা বাইচ অনুষ্ঠানে লক্ষ জনতার ঢল অধ্যক্ষ আজিজীকে হয়রানি বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে হা-ডু-ডু ফাইনালে শিমুলতলার জয়, পুরস্কার তুলে দিলেন এমপি – সান্টু

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮৭ 0 বার সংবাদি দেখেছে

মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: গ্রামবাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা ঘিরে বরিশালের উজিরপুরে বসেছিল দর্শকদের মিলনমেলা। উপজেলার গুঠিয়া ইউনিয়নের দাসেরহাট জেড এ খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১-০ গোলে রহমালী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শিমুলতলা একাদশ। খেলা উপভোগ করতে মাঠজুড়ে দর্শকদের উপচে পড়া ভিড় । বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে ফাইনাল খেলা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হা-ডু-ডু খেলা কমিটির সভাপতি ও গুঠিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক কে এম জিল্লুর রহমান খান মিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। বিশেষ অতিথি ছিলেন উজিরপুর থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন মৃধা, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ মনির হোসেন মনির, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহিন হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ লাভলু চাপরাশী।

এ ছাড়া উপস্থিত ছিলেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী মো. ফয়জুল হক সুমন , সমাজসেবক মোঃ খোশনুর আলম মিঠু, আব্দুল হালিম হাওলাদার, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ হানিফ হাওলাদার ও সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মহাসিন মিঞা লিটন ও সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ.ফ.ম. শামসুদ্দোহা আজাদ, বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি মোঃ সাব্বির আহম্মেদ সুমন হাওলাদার এবং উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। খেলা শেষে বিজয়ী শিমুলতলা একাদশের টিম ম্যানেজার মোঃ মোস্তফা হাওলাদারের হাতে চ্যাম্পিয়ন দলের পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ