1. faysal.rakib2020@gmail.com : admin :
  2. litonbayzid@gmail.com : Litonbayzid :
  3. barishaljanapad24@gmail.com : Litonbsl :
উজিরপুরে ওয়ারিশদের জমি আত্মসাৎ, থানায় অভিযোগ - Barishal janapad ।। বরিশাল জনপদ
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ উজিরপুরে নোংরা পরিবেশে খাদ্যপণ্য, চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা মাত্র ৬০ হাজার টাকায় ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বরিশালের ‘বিউটি সিনেমা হল’ জমি ঘিরে কোটি টাকার বিরোধ চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরতেই গুঠিয়া বন্দরে সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস শ্রমিকের অধিকার উপেক্ষা করে কোনো ব্যবস্থা নয়: আতিকুর রহমান চ্যানেল আই’র ২৮ বছরে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের শুভেচ্ছা ঢাকা এভারকেয়ার হাসপাতালের সাথে রাহাত আনোয়ার হাসপাতালের চিকিৎসা সেবা চুক্তি স্বাক্ষরিত উদ্যোক্তা মাইষা মৃত্যুর ভুল বোঝাবুঝির অবসান, ডা: তহুরার বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহার উপাসনালয়ে ভাতাঃ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও আমাদের প্রত্যাশা
নোটিশ :
জেলা-উপজেলা পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

উজিরপুরে ওয়ারিশদের জমি আত্মসাৎ, থানায় অভিযোগ

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ২৬০ 0 বার সংবাদি দেখেছে

মো: এমদাদুল কাসেম সেন্টু, উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম জয়শ্রী গ্রামে অন্যায় ভাবে ক্ষমতার দাপটে ভূমি দস্যু ওয়ারিশদের জমি আত্মসাৎ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় পশ্চিম জয়শ্রী গ্রামের মো: ছোনর উদ্দিন সরদারের লোকান্তরে তার মেয়ে হাচেন বানু ওয়ারিশ মূলে জয়শ্রী মৌজায় জেএল-৮৩,এসএ খতিয়ান নং-৩৩১, এসএ দাগ নং-৩৪৪, এসএ দাগ নং-১২০২,মোট জমির পরিমাণ-৮৬ শতাংশ। খতিয়ান নং-৩৫৭,এসএ দাগ নং-২২০৯,২২১০,মোট জমির পরিমাণ-২৭ শতাংশ। এর মধ্যে ৫০.২০ শতাংশ জমি ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হন। হাচেন বানু মারা যাওয়ার পরে তার ছেলে মোঃ আক্তার হোসেন হাওলাদার ও মেয়ে শিউলি বেগম ওয়ারিশ মূলে জমি প্রাপ্ত হন। উক্ত জমি নিয়ে নিকট আত্মীয় লেয়াকত আলী সরদার, মোঃ আকবর সরদার,ফারুক সরদার, এনামুল সরদার ও নুর আলম সরদারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ১৩ অক্টোবর বিকেলে পাওনাকৃত জমি ভাগ বন্টন করে বুঝাইয়া দিতে বললে তাদের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে এবং মারধর করার জন্য উদ্যত হয়। এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং সংঘর্ষ থেকে বিরত রাখেন। ভূমিতে সেরা বলেন জমি দাবি করলে পরবর্তীতে প্রানে মেরে ফেলাসহ বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে বীরদর্পে চলে যায়। এ ব্যপারে ভুক্তভোগী আক্তার হোসেন হাওলাদার জানান, ওই জমি আমাদের নামে নামজাড়ি(মিউটেশন) রয়েছে। এরপরেও আমাদের ওয়ারিশ মূলে প্রাপ্ত ৫০.২০ শতাংশ জমি তারা জোরপূর্বক দখল করে রেখেছে। আমরা ওই ভূমিদস্যুদের কবল থেকে জমি দখল মুক্ত ও আমাদের ওয়ারিশ মূলে প্রাপ্ত জমি দখল বুঝে পাওয়ার জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। অভিযুক্তকে পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

Comments are closed.

‍এই ক্যাটাগরির ‍আরো সংবাদ